1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

গোপালগঞ্জের কাশবন সাহিত্য পত্রিকা”র পুরস্কার পেলেন জনকন্ঠের উপদেষ্টা সাবরিনা বিনতে আহমেদ

  • Update Time : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ৪৩৫ Time View

গোপালগঞ্জের কাশবন সাহিত্য পত্রিকা”র পুরস্কার পেলেন জনকন্ঠের উপদেষ্টা সাবরিনা বিনতে আহমেদ

গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ

গোপালগঞ্জের “কাশবন সাহিত্য পত্রিকা”র আয়োজনে শুত্রুবার (২৫ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় গোপালগঞ্জ পৌর অডিটোরিয়ামে এ পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে। কাশবন সাহিত্য পত্রিকা”র সম্পাদক কবি মিন্টু হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তারিক মনজুর।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ঢাকা ফিটস ফাউন্ডেশনের চেয়ারম্যান কবি লেখক- সম্পাদক ড.গোলাম মোস্তফা।

বিশেষ অতিথি ছিলেন রাজধানীর বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ কলেজের অধ্যাপক কবি আকমল হোসেন খোকন,

কাশিয়ানী জয়নগর ইয়ার আলী খান ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রণব কুমার রায়, বিশিষ্ট শিল্পপতি ও জে. কে. পলিমার ইন্ড্রাস্টিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. কামরুজ্জামান সিকদার, এস.এম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সাবেক প্রধান শিক্ষক সুমাইয়া খানম। অনুষ্ঠানে স্বাগতম বক্তব্য রাখেন কাশিয়ানী পিঙ্গুলিয়া মাদ্রাসার শিক্ষক কবি সুলতানুল আলম খান। গোপালগঞ্জ “কাশবন সাহিত্য পত্রিকা পুরস্কার – ২০২৪” এর বাংলা কবিতা/গবেষণা ও সাহিত্যিক রচনা/কথাসাহিত্য/ভ্রমনসাহিত্য/নারী শিক্ষা, নারী প্রগতি ও সমাজ শৃঙ্খলা/প্রকাশনা/পত্রিকার সম্পাদনা ও সাহিত্য রচনা/ মানবিক সাংগঠনিক দক্ষতা/পঞ্চকবির গান ও বিশুদ্ধ সংগীত চর্চা/শিক্ষা ও গবেষনায় অবদানে রাখায় প্রতিবছরের ন্যায় ২০২৪ সালে বিভিন্ন ক্ষেত্রে বিজ্ঞ বিচারকমন্ডলী ১৯জন গুণী ব্যক্তিকে নির্বাচিত করেছেন। নারী শিক্ষা, নারী প্রগতি ও সমাজ-শৃঙ্খলা গবেষনায় অবদান রাখায় বিশিষ্ট লেখক, গবেষক, কোর মাস্টার ট্রেইনার (USAID) ও সার্টিফাইড ফেলো (USAID), ইউনিভার্সিটি সাউথ এশিয়ার শিক্ষক এবং দৈনিক জনকন্ঠ পত্রিকা”র উপদেষ্টা সাবরিনা বিনতে আহমেদ বিজ্ঞ বিচারকমন্ডলী কর্তৃক মনোনীত হওয়ায় অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তারিক মনজুর তাকে পুরস্কার তুলে দেন।

এদিকে দৈনিক জনকন্ঠের উপদেষ্টা সাবরিনা বিনতে আহমেদ “কাশবন সাহিত্য পত্রিকা”র পুরস্কার অর্জন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) -এর জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার উপজেলা প্রতি শরিফুল রোমান, জেলা এবং প্রতিটি উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho