1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা গোপালগঞ্জে ১৬ জুলাই ঘিরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত আমরা সকলে মিলে একটি সুন্দর মুকসুদপুর গড়ে তুলবো: এমপি সেলিমুজ্জামান বাইউস্ট- এর কোয়ালিটি অ্যাশিউরেন্স কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় সাংবাদিক মনিরুজ্জামান জুয়েল -এর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ভুক্তভোগী ঠিকাদারের সংবাদ সম্মেলন

মুকসুদপুরে ৭৫ জন দরিদ্র নিবন্ধিত মৎস্যজীবীদের মাঝে উপকরণ বিতরণ

  • Update Time : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৩৬৮ Time View

মুকসুদপুরে ৭৫ জন দরিদ্র নিবন্ধিত মৎস্যজীবীদের মাঝে উপকরণ বিতরণ
আশিকুর রহমান মুন্সী: দেশীয় মাছ রক্ষা পেলে খাদ্য,পুষ্টি সবই মিলে
এই প্রতিপাদ্য কে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে মৎস অধিদপ্তরের আয়োজনে মুকসুদপুর উপজেলায় ২০২৪-২০২৫ অর্থবছরে মৎস্য অধিদপ্তরাধীন দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (প্রথম সংশোধিত) এর আওতায় বিকল্প আয়বর্ধনমূলক মূলক উপকরণ সহায়তা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ৭৫ জন দরিদ্র নিবন্ধিত মৎস্যজীবীদের মাঝে ৭৫ টি বকন বাছুর বিতরণ করেছে মুকসুদপুর উপজেলা মৎস্য অধিদপ্তর। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিম আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী,উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দীন শেখ,প্রানি সম্পাদক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, এসময়ে উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ছিরু মিয়া, মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সম্পাদক কাজী মোঃ ওহিদুল ইসলাম,মুকসুদপুর উপজেলা রিপোটার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম, মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মেহেদী হাসান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক ওয়াসীম মিয়া,ক্রীড়া বিষক সম্পাদক শাহজালাল মুন্সি, মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক প্রথম প্রহর পত্রিকার উপজেলা প্রতিনিধি আশিকুর রহমান মুন্সি, জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি মেহেদী মুন্সি, দৈনিক পক্ষিক সমসময় পত্রিকার উপজেলা প্রতিনিধি সাকিব আহমেদ দ্বিপুসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho