1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

মুকসুদপুরে মহান মে দিবসে পানি ও স্যালাইন বিতরণ

  • Update Time : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৪৬৩ Time View

মুকসুদপুরে মহান মে দিবসে পানি ও স্যালাইন বিতরণ

মোহাম্মদ মাহমুদ খান রাজু ঃ

আন্তর্জাতি শ্রমিক দিবস উপলক্ষে শ্রমজীবি মানুষের মাঝে মুকসুদপুরে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ( ১ মে) দুপুরে মুকসুদপুরের বিশ্বরোড কলেজ মোড়ে উপজেলা ও পৌর শ্রমিক দল এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ আবুল বাশার টুলটু বিশ্বাস।
মুকসুদপুর পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ শেখ সুবেল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ রাকিব খানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মুন্সী, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম রুবেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক শরিফুল রোমান, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান, পৌর যুব দলের আহ্বায়ক মোঃ সাইফুল লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান বিপ্লব সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সী, শ্রমিক দল নেতা মোহম্মদ হাসান, পলাশ হোসেন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ জুবায়ের মাতব্বর, যুগ্ম সম্পাদক মোহাম্মদ নাজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক কাজী নয়ন, সরকারি বকসুদপুর কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ মেহেদী মুন্সি সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, শ্রমিক এবং শ্রম না থাকলে কোনও সভ্যতার ইমারত গড়ে
উঠতে পারত না। আধুনিক বিশ্বের কাঠামো নির্মাণে শ্রমজীবি মানুষের মহান আত্মত্যাগ অপরিসীম। মে দিবস কোনও সাধারণ দিন নয়। শ্রমের মর্যাদায় পরিপূর্ণ চেতনা সমৃদ্ধ একটি বিশেষ দিন। বিশ্বের সকল শ্রমিক জনতাকে স্যালুট জানান।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho