1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

পুলিশ পরিচয়ে’ মহাসড়কের গাছ বেচে টাকা নিয়ে লাপাত্তা

  • Update Time : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৩৬৮ Time View

পুলিশ পরিচয়ে’ মহাসড়কের গাছ বেচে টাকা নিয়ে লাপাত্তা
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে পুলিশ ও সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে গাছ বিক্রির কথা বলে এক গাছ ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) উপজেলার মহেশপুর ইউনিয়নের হিরন্যকান্দি ঢাকা-খুলনা মহাসড়ক এলাকায় এ ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে ভুক্তভোগী বাট্টাইধোবা গ্রামের বাসিন্দা ফারুক ঠাকুর কাশিয়ানী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে ভুক্তভোগী ফারুক ঠাকুরের মুঠোফোনে পুলিশ পরিচয় দিয়ে গাছ বিক্রির কথা বলেন অজ্ঞাত এক ব্যক্তি। গাছ কিনতে রাজি হওয়ায় ফারুক ঠাকুরকে হিরন্যকান্দি সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের কাছে যেতে বলেন ওই অজ্ঞাত ব্যক্তি। ফারুক ঠাকুর ওখানে গেলে দুইজন লোক এসে একজন ‘পুলিশ’ ও অপর জন পোষাক পরিহিত ‘সেনা কর্মকর্তা’ পরিচয় দেন। এক পর্যায় তারা হিরন্যকান্দি জামেয়া ইসলামিয়া এমদাদুল উলুম মাদ্রাসার সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কের পাশের গাছ বিক্রির করবেন বলে সরেজমিনে নিয়ে দেখান। ওখান থেকে ৪২টি রেইন্ট্রি ও মেহগনি গাছ বিক্রি করবেন বলে জানান। গাছের দাম ৮০ হাজার টাকা নির্ধারণ করা হয় এবং বায়না বাবদ অগ্রিম ৫০ হাজার টাকা দিতে হবে। গাছ ব্যবসায়ী ফারুক সরল বিশ্বাসে তাদেরকে নগদ ১৮ হাজার ও বিকাশে ৩২ হাজার টাকাসহ মোট ৫০ হাজার টাকা দেন। বাকি ৩০ হাজার টাকা পরের দিন কালনা মধুমতি সেতুর টোল প্লাজার ওখানে গিয়ে দিয়ে আসতে হবে। কথামতো পরের দিন বুধবার সকাল ৯টায় টাকা দিতে কালনা টোল প্লাজায় গিয়ে তাদের নাম্বারে কল দিলে বন্ধ পাওয়া যায়। পরে বিষয়টি প্রতারণা বলে বুঝতে পারেন তিনি। পরে কাশিয়ানী থানায় একটি লিখিত অভিযোগ করেন তিনি।

অভিযোগের বিষয় নিশ্চিত করে কাশিয়ানী থানার ওসি (দায়িত্বপ্রাপ্ত) উপপরিদর্শক (এসআই) ইফতেখার ইসলাম বলেন, ‘ভুক্তভোগী ফারুক ঠাকুর বাদী হয়ে একটা লিখিত অভিযোগ করেছেন। অপরাধীদের ধরতে কাজ করছে পুলিশ।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho