1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

মতলব উত্তরে মোটরসাইকেল দূর্ঘটনায় স্কুলছাত্রের মত্যু

  • Update Time : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৩১০ Time View

মতলব উত্তরে মোটরসাইকেল দূর্ঘটনায় স্কুলছাত্রের মত্যু

মোঃ নাঈম হোসেন পলোয়ান।(জেলা প্রতিনিধিঃচাঁদপুর)

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার তালতলী-ধনাগোধা স্কুল সংলগ্ন বেরীবাঁধ সড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় পারভেজ আহমেদ (১৭) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এই দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পারভেজ মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। তালতলী-ধনাগোধা উচ্চ বিদ্যালয়ের পাশে বেরীবাঁধ সড়কে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনার শিকার হন তিনি।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কা জনক দেখে দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। তবে ঢাকায় নেওয়ার পথেই, দুপুর ১২টা ৫ মিনিটে, পারভেজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারভেজ আহমেদ ধনাগোদা-তালতলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি মতলব উত্তরের মধ্য রায়েরকান্দি মোল্লা বাড়ির বাসিন্দা এবং আমির হোসেনের মেঝো ছেলে। তিন ভাইয়ের মধ্যে পারভেজ ছিলেন দ্বিতীয়।

হঠাৎ এমন একটি প্রাণ হারানোয় এলাকায় ও পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho