1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

কোটালীপাড়ায় হুইল চেয়ার ও স্টাইরোফোম বক্স বিতরণ

  • Update Time : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৩৬২ Time View

কোটালীপাড়ায় হুইল চেয়ার ও স্টাইরোফোম বক্স বিতরণ

গোপালগঞ্জ প্রতিনিধিঃ 

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদের অর্থায়নে ৩০জন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের অনুকুলে হুইল চেয়ার এবং ২০২৪-২৫ অর্থবছরে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্টের আওতায় সাতলা-বাগধা সাব প্রজেক্টে পোল্ডার- ০১ এর  ২০ জন সুফলভোগী মৎস্যজীবী  মাঝে একটি করে এসএস কাভার্ড স্টাইরোফোম বক্স বিতরণ করা হয়েছে। 

রোববার ( মে) দুপুরে গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান উপজেলা পরিষদ চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সব সামগ্রী বিতরণ করেন। পরে প্রধান অতিথি ফুলের চারা রোপন করে উপজেলা পরিষদের সৌন্দর্য বর্ধন ও বাগান সৃজন কাজের শুভ উদ্বোধন করেন। এরপর তিনি উপজেলা পরিষদের পুকুরের প্রাণ ফেরাতে কচুরীপানা পরিষ্কার অভিযান পরিচালনা করেন। সব শেষে জেলা প্রশাসক থানা পুকুরে ঝিনুকে মুক্তা চাষ প্রদর্শনীর চুড়ান্ত আহরণ পরিদর্শন করেন। উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (আঃ দাঃ) মোঃ মঈনুল হক। 

এ সময় সহকারী কমিশনার (ভূমি) মাসুম বিল্লাহ, এক্সিকিউটিভ মেজিস্ট্রেট সেবদাতুল্লাহ, জেলা মৎস্য অফিসার বিজন কুমার নন্দী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাজাহান সিরাজ, সমাজসেবা কর্মকর্তা রাকিুল হাসান শুভ, প্রকৌশলী সফিউল আজম, পিআইও আনসার উদ্দিন, ইউপি সদস্য মস্তফা শেখ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন এলাকা থেকে আগত সুফল ভোগী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho