1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

কোটালীপাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়ীতে দুর্ধর্ষ চুরি

  • Update Time : রবিবার, ৪ মে, ২০২৫
  • ২৮৫ Time View

কোটালীপাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়ীতে দুর্ধর্ষ চুরি

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ১২নং কান্দি ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈর বাড়ীতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (১ মে) দিবাগত রাতে ধারাবাশাইল কলেজের পাশে অবস্থিত তার বসত বাড়ীতে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় স্বর্ণালী বাড়ৈ বাদী হয়ে অজ্ঞাতনামা চোর চক্র উল্লেখ করে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, ফাঁকা বাড়ী পেয়ে নিচ তলার গেটের তালা ভেঙ্গে দ্বিতীয় তলায় উঠে কক্ষে ঢুকে আলমিরা ভাংচুর করে গলার চেইন, হাতের রুলী, কানের দুল সহ আনুমানিক ৭ ভরি স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায় চোর চক্র। এ সময় সিসিটিভির মনিটর ভাংচুর করে ডিভিআরটি ও নিয়ে যায় তারা। এ ঘটনায় ভুক্তভোগী চেয়ারম্যান সাংবাদিকদের জানান- আমরা কেহ বাড়ীতে ছিলাম না, আমার ঘরের সব কিছু ভাংচুর করে মূল্যবান স্বর্ণালঙ্কার নিয়ে গেছে চোরেরা, আমি প্রশাসনের কাছে তদন্ত পূর্বক এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক এলাকাবাসী বলেন- চেয়ারম্যান পলাইয়া থাকে, ভয়ে রাতে এ বাড়ীতে কেহ থাকে না, এ সুযোগে কেচি গেটের তালা সিসিটিভি, আলমারি ভাংচুর করে চুরি করেছে চোরেরা, এখন আমরা ও আছি আতঙ্কের মধ্যে।

এ বিষয়ে কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের সথে যোগাযোগ করা হলে তিনি জানান- অভিযোগ দায়ের হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho