1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

গোপালগঞ্জে নিজ ভ্যান উল্টে প্রাণ গেল চালকের

  • Update Time : সোমবার, ৫ মে, ২০২৫
  • ৩৩১ Time View

গোপালগঞ্জে নিজ ভ্যান উল্টে প্রাণ গেল চালকের

রিকি শেখ গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :

গোপালগঞ্জে  দ্রুত গতিতে ভ্যান চালানোর সময় রাস্তার উপর ভ্যান উল্টে জামাল শেখ ( ৫০) নামে এক চালক প্রাণ হারিয়েছে। আজ সোমবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে দুপুর আড়াইটায় গোপালগঞ্জ- টেকেরহাট সড়কের সাতপাড় এলাকায় এ দুর্ঘটনা  ঘটে। নিহত ভ্যান চালক  গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী ইউনিয়নের কলপুর গ্রামের মোঃ আব্দুল জলিলের ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানাগেছে,আজ সোমবার দুপু‌রে জামাল শেখ নিজের ভ্যান চালিয়ে সাতপাড় থেকে বৌলতলী  আসছিল। এসময় ভ্যানে কোন যাত্রী ছিলনা। ভ্যানটি পথিমধ্যে   ওই সড়কের গান্ধিয়াশুর নামক স্থানে পৌঁছালে দ্রুত গতির কারনে ভ্যান উল্টে গিয়ে মারাত্মক আহত হয়। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় পরিবারে সদস্যরা তাকে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। সেখানে চিকিৎসারত অবস্থায় সন্ধ্যায়  তার মৃত্যু হয়।
গোপালগঞ্জ সদর থানার ওসি মোঃ মীর সাজেদুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের সদস্যা আবেদন করেছে ময়নাতদন্ত ছাড়া মরদেহ নিতে। তবে আইনী প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho