1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

কাশিয়ানীতে বিরোধপূর্ণ জমির গাছ কেটে নিয়েছে প্রতিপক্ষ

  • Update Time : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৩০২ Time View

কাশিয়ানীতে বিরোধপূর্ণ জমির গাছ কেটে নিয়েছে প্রতিপক্ষ

পারভেজ শেখ প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে আদালতে মামলা চলমান বিরোধপূর্ণ জমি থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

সোমবার (১২ মে) উপজেলার মহেশপুর ইউনিয়নের ধানজাইল গ্রামে এ ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী রেবেকা বেগম জানান, উপজেলার ধানজাইল গ্রামের নুরুজ্জামান মিয়া গংদের সাথে দীর্ঘদিন ধরে একই গ্রামের তোরাফ হোসেন গংদের ২ একর ৫৭ শতাং জমি নিয়ে বিরোধ চলছিল। এ ঘটনায় বিজ্ঞ আদালতে মামলা চলমান। সোমবার ওই জমি থেকে বিশালাকৃতির একটি মেহগনি গাছ জোরপূর্বক কেটে নিয়ে গেছে তোরাফ হোসেন গংদের পক্ষের শফিক খান। বাঁধা দিতে গেলে হুমকি দেয় এবং অকথ্য ভাষায় গালাগাল করে।

গাছ কাটার বিষয় অভিযুক্ত শফিক খানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমি আমার ক্রয়সূত্রে মালিকানা জমি থেকে গাছ কেটেছি। ওই জমি নিয়ে আমাদের সাথে তাদের কোন মামলা নেই।

এদিকে, মামলার কাগজপত্র পর্যালোচনা করে দেখা গেছে- বিরোপূর্ণ সম্পত্তি নিয়ে ১৯৮৮ সালে আদালতে একটি বাটোয়ারা মামলা দায়ের করা হয়। মামলার ৩ নম্বর বাদী ছিলেন শফিক খানের দাদা আমির আলী খান। যে মামলার রায় আদালত নুরুজ্জামান মিয়া গংদের পক্ষে দেন। নামে ভুল থাকায় ২০২৩ সালে ওই রেকর্ড সংশোধনী মামলা করেন নুরুজ্জামান মিয়া গং। যে মামলায় ওয়ারিশ সূত্রে বিবাদী শফিক খান এবং মামলা চলমান।

কাশিয়ানী থানার ওসি মো. খন্দকার হাফিজুর রহমান বলেন, এ বিষয় কোন অভিযোগ পাইনি। পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho