1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিকা শীর্ষক কর্মশালা -২০২৫ এর উদ্বোধনী ঘোষণা করেন। ছবিঃ দৈনিক বাংলার নবকন্ঠ। 

  • Update Time : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৪৪২ Time View

গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিকা শীর্ষক কর্মশালা -২০২৫ এর উদ্বোধনী ঘোষণা করেন। ছবিঃ দৈনিক বাংলার নবকন্ঠ। 

গোপালগঞ্জে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 

কাজী ফারদীন রহমান, গোপালগঞ্জ প্রতিনিধিঃ 

গোপালগঞ্জে “টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিকা ” শীর্ষক কর্মশালা – ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ মে) সকালে গোপালগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দিনব্যাপী এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গোপালগঞ্জ পুলিশ সুপার মো. মিজানুর রহমান, গোপালগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) ও গোপালগঞ্জ পৌর প্রশাসক বিশ্বজিৎ কুমার পাল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মিল্টন বৈদ্য, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ জোছনা খাতুন।

বক্তারা নৈতিক শিক্ষার প্রসারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষকদেরকে একাডেমিক শিক্ষার পাশাপাশি শিশুদেরকে মা-বাবার ন্যায় নৈতিক শিক্ষা প্রদানে আরো মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয়। এছাড়াও দিনব্যাপী আয়োজিত এ কর্মশালায় গোপালগঞ্জের ৫  উপজেলার প্রায় ৭ সহস্রাধিক শিশু শিক্ষার্থীদের পাঠদানকারী ২৩৩ টি মন্দির ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- অভিভাবকগণ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অন্যান্য কর্মকর্তা ও জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho