1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

কাশিয়ানীতে ছিনতাই হওয়া ট্রাক উদ্ধার.

  • Update Time : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ২৯২ Time View

কাশিয়ানীতে ছিনতাই হওয়া ট্রাক উদ্ধার.

কাশিয়ানী প্রতিনিধি শেখ মোহাম্মদ পারভেজঃ

গোপালগঞ্জের কাশিয়ানী থেকে ৬০ ড্রাম ভোজ্যতেলসহ ছিনতাই হওয়া ট্রাক উদ্ধার করেছে কাশিয়ানী থানা পুলিশ।

মঙ্গলবার (১৩ মে) মুন্সীগঞ্জ জেলার গজারিয়া এলাকা থেকে ট্রাকটি উদ্ধার করা হয়।

তবে ট্রাকে থাকা তেল জব্দ এবং ঘটনার সাথে জড়িত কেউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১১ মে পুষ্টি অয়েল কোম্পানীর ৬০ ড্রাম ভোজ্যতেল নিয়ে নারায়ণগঞ্জের রুপগঞ্জ থেকে ট্রাকটি খুলনায় যাচ্ছিল। রাত ১টার দিকে কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের বরাশুর রুমি ফিস ফিড মিল এলাকায় পৌঁছালে একটি পিকআপ এসে চাপ দেয়। এ সময় ট্রাক থেকে ৮-১০ জনের একটি ডাকাতদল ট্রাক চালক ও হেলপারকে তাদের পিকআপে উঠিয়ে হাত-পা বেঁধে মারধর করে এবং ট্রাকটি তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। পরে তাদেরকে ফরিদপুরের ভাঙ্গা থানার মালিগ্রাম এলাকায় মহাসড়কের পাশে একটি কলাবাগানের মধ্যে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। ঘটনাটি ট্রাক মালিককে জানান। ট্রাক মালিক ইকবার হোসেন বাদী হয়ে ১২ মে কাশিয়ানী থানায় একটি মামলা করেন। মঙ্গলবার কাশিয়ানী থানা ওসির নির্দেশে উপ-পরিদর্শক (এসআই) নুর আলম মিয়া নেতৃত্বে পুলিশের একটি দল মুন্সীগঞ্জের গজারিয়া এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ট্রাকটি উদ্ধার করে।

পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, খুঁয়া যাওয়া তেল উদ্ধার ও জড়িতদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho