1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

আগামী নির্বাচনে ইসলামী দলগুলো জোটবদ্ধভাবে নির্বাচন করবে

  • Update Time : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ২৮৪ Time View

আগামী নির্বাচনে ইসলামী দলগুলো জোটবদ্ধভাবে নির্বাচন করবে
-ইসলামী আইনজীবি পরিষদের সাংগঠনিক সম্পাদক এ্যাড. মিজানুর রহমান।

মাহামুদ খান রাজু ঃ

আগামী নির্বাচনে ইসলামী দলগুলো জোটবদ্ধভাবে নির্বাচন করবে। আর যদি সমস্ত ইসলামী দল একটি জোটবদ্ধভাবে নির্বাচন করে তাহলে মুকসুদপুর কাশিয়ানীসহ ১৫১ টি আসন পেয়ে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হবে। ইনশাআল্লাহ।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, মুকসুদপুর উপজেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মোঃ মিজানুর রহমান এসব কথা বলেন।

রবিবার (১৮ মে) বিকালে মুকসুদপুরের বিশ্বরোড কলেজ মোড়ে এ সম্মেলনের আয়োজন করে।

সম্মলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ, মুকসুদপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা মোহাম্মদ ফরহাদ হোসেন। প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি বাইজিদ হোসাইন আব্দুল্লাহ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, মুকসুদপুর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আবু সাঈদ বিন আক্কাস এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ আব্দুর রহিমের সঞ্চালনায় বক্তৃতা করেন মুকসুদপুর মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান, মুকসুদপুর মুজাহিদ কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ সাইফুজ্জামান মুজাহিদ কমিটির নায়েবে সদর আব্দুস সালাম শরীফ, উপজেলা শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আল-আমিন, ইসলামী যুব আন্দোলনের সহ-সভাপতি হাফেজ মোঃ শফিকুল ইসলাম সবুজ, ইসলামী যুব আন্দোলনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কুতুবুদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলনের স্কুল বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাইম মিয়া, ইসলামী ছাত্র আন্দোলন সরকারি মুকসুদপুর কলেজ শাখার সভাপতি আব্দুর রহমান, ইসলামী যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক নুর আলম সিদ্দিকী, ইসলামী যুব আন্দোলনের সাবেক সভাপতি রেজাউল করিম রিজন, ইসলামী ছাত্র আন্দোলন গোপালগঞ্জ জেলার সাবেক সভাপতি মোহাম্মদ ইয়ামিন মোল্লা, ইসলামী ছাত্র আন্দোলন পশারগাতী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ সাগর মোল্লা প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho