1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

গোপালগঞ্জে নানা কর্মসূচির মধ্যদিয়ে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত 

  • Update Time : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২৯৮ Time View

গোপালগঞ্জে নানা কর্মসূচির মধ্যদিয়ে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত 

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জে বিশ্ব মেট্রোলজি দিবস -২০২৫ পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২০ মে) সকালে গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

“সর্বকালেই পরিমাপ সকলের জন্য” – এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবিরের সভাপতিত্বে বিশেষ বক্তব্য রাখেন জেলা পরিষদের  নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মুহাম্মদ সরোয়ার হোসেন, বিএসটিআই গোপালগঞ্জের সহকারী পরিচালক (সিএম) ও অফিস প্রধান গোবিন্দ কুমার ঘোষ, সহকারী পরিচালক (মেট্রোলজি) বিল্লাল হোসেন, দৈনিক জবাবদিহি পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ মাহমুদ কবির আলী, বৈশাখী টিভির গোপালগঞ্জ প্রতিনিধি শেখ মোস্তফা জামান, সাংবাদিক শহিদ চৌধুরী, বাজুস গোপালগঞ্জ শাখার আহ্বায়ক কালাম চৌধুরী প্রমুখ। আলোচনা সভা সঞ্চালনা করেন বিএসটিআই গোপালগঞ্জের পরিদর্শক তাসনিম দোহা। 

সভায় গোপালগঞ্জ, মাদারীপুর ও শরিয়তপুর জেলার বিভিন্ন উপজেলার ব্যবসায়ী, বিভিন্ন কারখানা ও দোকানের স্বত্বাধিকারীগণ উপস্থিত ছিলেন। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho