1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা গোপালগঞ্জে ১৬ জুলাই ঘিরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত আমরা সকলে মিলে একটি সুন্দর মুকসুদপুর গড়ে তুলবো: এমপি সেলিমুজ্জামান বাইউস্ট- এর কোয়ালিটি অ্যাশিউরেন্স কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় সাংবাদিক মনিরুজ্জামান জুয়েল -এর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ভুক্তভোগী ঠিকাদারের সংবাদ সম্মেলন

ঢাকায় তারুণ্যের সমাবেশ উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা

  • Update Time : বুধবার, ২১ মে, ২০২৫
  • ২৭০ Time View

ঢাকায় তারুণ্যের সমাবেশ উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা

বিশেষ প্রতিনিধি:“তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি”শীর্ষক সেমিনার এবং ২৮ মে ঢাকায় অনুষ্ঠিতব্য তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশকে সফল করার লক্ষ্যে শরীয়তপুরে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

২০ মে ২০২৫, মঙ্গলবার বিকালে শরীয়তপুর অডিটোরিয়ামে জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত প্রস্তুতি সভায়

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ফরিদপুর বিভাগীয় প্রস্তুতি সভার সমন্বয়ক সাব্বির আহমেদ দীপু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ও ফরিদপুর বিভাগীয় প্রস্তুতি সভার সহ-সমন্বয়ক মাহমুদুল হাসান বাপ্পী এবং সাবেক সহ কোষাধ্যক্ষ ও সহ-সমন্বয়ক রোকনুজ্জামান তালুকদার রোকন।

জেলা যুবদলের সদ্য সাবেক সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন মাঝির
সভাপতিত্বে সদ্য সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান মোল্লার
সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন শরীয়তপুর সদর উপজেলা যুবদলের সভাপতি রুহুল আমিন বেপারী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তালুকদার এবং শরীয়তপুর পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বেপারী।

শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন শরীয়তপুর জেলা যুবদলের সাবেক সভাপতি ইজাজুল ইসলাম মামুন, সদ্য সাবেক সভাপতি আরিফুজ্জামান মোল্লা, সখিপুর থানার সভাপতি মাসুম বালা, নড়িয়া উপজেলার সভাপতি নিক্সন খান ও সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান খোকন, জাজিরা উপজেলার সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক দবির বেপারী, ভেদরগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক ফারুক তালুকদার প্রমুখ।

সভায় বক্তারা তারুণ্যের অধিকার আদায়ের আন্দোলনকে বেগবান করতে যুবদলের প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho