1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

গোবিপ্রবি প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের সাপ্তাহিক হালনাগাদ তথ্য

  • Update Time : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৪২৫ Time View

গোবিপ্রবি প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের সাপ্তাহিক হালনাগাদ তথ্য

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

১. ১৫ মে ২০২৫, বৃহস্পতিবার, ছাত্রদের তিনটি হল পরিদর্শনে গিয়ে বৈদ্যুতিক হিটার ও রাইস কুকারে রান্না বন্ধের আহ্বান জানান উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। একই সঙ্গে আগামী জুলাই থেকে নিজস্ব ব্যবস্থাপনায় খাবারের ব্যবস্থা করতে হল প্রশাসনকে নির্দেশ প্রদান করেন তিনি।

২. ১৮ মে ২০২৫, রবিবার, বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা-২০২৫ এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

৩. ১৮ মে ২০২৫, রবিবার, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সার্বিক পরিচালনা কাজে সহায়তার লক্ষ্যে অ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কামরুজ্জামানকে গ্রন্থাগার উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

৪. ১৮ মে ২০২৫, রবিবার, লোকপ্রশাসন বিভাগে সেমিনার লাইব্রেরি উদ্বোধন করা হয়েছে।

৫. ১৮ মে ২০২৫, রবিবার, নারী শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে।

৬. ১৯ মে ২০২৫, সোমবার, ছাত্রীদের যাতায়াতের জন্য আলাদা বাস চালু করা হয়েছে।

৭. ২০ মে ২০২৫, মঙ্গলবার, কর্মচারীদের প্রশাসন সংক্রান্ত্র ধারণা এবং দায়িত্ব ও কর্তব্য বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।

৮. ২০ মে ২০২৫, মঙ্গলবার, বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ৩৩ বিভাগের প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী ৭১ শিক্ষার্থীকে ভাইস চ্যান্সেলর’স অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

৯. ২২ মে ২০২৫, বৃহস্পতিবার, কর্মচারীদের প্রশাসন সংক্রান্ত্র ধারণা এবং দায়িত্ব ও কর্তব্য বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho