1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

গোপালগঞ্জে উপকারভোগীদের মাঝে টিসিবি’র ফ্যামিলি কার্ড বিতরণ

  • Update Time : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৪৪০ Time View

গোপালগঞ্জে উপকারভোগীদের মাঝে টিসিবি’র ফ্যামিলি কার্ড বিতরণ

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জে উপকারভোগীদের মাঝে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) -এর স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ ও অ্যাক্টিভেশন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ মে) বেলা ১১টায়
গোপালগঞ্জ জেলা প্রশাসন ও পৌর সভার যৌথ উদ্যোগে পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান।।

টিসিবি’র স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) বিশ্বজিৎ কুমার পাল।

গোপালগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবির, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ জোসনা খাতুন, সদর থানার পুলিশ পরিদর্শক মো. মতিয়ার রহমান।

এ সময় পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জুলফিকার আলী মোল্লা, পৌর প্রশাসকের ব্যক্তিগত সহকারী মাহফুজুর রহমান লাবলু, প্রধান সহকারী কর্মকর্তা নাড়ু গোপাল সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রায় সহস্রাধিক উপকারভোগী, জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho