1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

কোটালীপাড়ায় মালিকের গাফিলতিতে বিদ্যুৎস্পৃষ্টে দোকান কর্মচারীর মৃত্যুর অভিযোগ

  • Update Time : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৩৩২ Time View

কোটালীপাড়ায় মালিকের গাফিলতিতে বিদ্যুৎস্পৃষ্টে দোকান কর্মচারীর মৃত্যুর অভিযোগ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপাগঞ্জের কোটালীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রতাপ বাড়ৈ (২১) নামক এক দোকান শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের ভাঙ্গারপাড় গ্রামের তপন বাড়ৈর ছেলে। বৃহস্পতিবার (২২ মে) সকালে এ ঘটনা ঘটে। জানা যায়, নিহতরা দুই সহোদর কালিগঞ্জ বাজারে অবস্থিত নরেশ রায় এর বাসন্তি মিষ্টান্ন ভান্ডার এন্ড রেষ্টুরেন্টে দীর্ঘদিন যাবৎ শ্রমিকের কাজ করে আসছিলো। ঘটনার সময় দোকানের বন্ধ জেনারেটর সংযোগের তার গোছাতে গিয়ে বিদ্যুতে জড়িয়ে গুরুতর আহত হয় প্রতাপ। স্বজনেরা তাকে চিকিৎসার জন্য কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যবসায়ী সাংবাদিকদের বলেন – বন্ধ জেনাটরের তারে মেইন লাইন থেকে কি ভাবে বিদ্যুৎ এলো, তা ছাড়া ওই তারে যে অসংখ্য লিক (ফুটো) রয়েছে তা নরেশ কখনও চেক করে দেখে নাই, দোকান মালিকের গাফিলতির কারণে তাজা একটা প্রাণ ঝরে গেলো। এ ব্যাপারে দোকান মালিক নরেশ রায়ের সাথে কথা বলতে চাইলে তিনি নানান তালবাহানায় সাংবাদিকদের এড়িয়ে যান।

এ বিষয়ে কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন – আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho