1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জ পুলিশ লাইনস্ মাঠে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফরিদগঞ্জে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি সকল ভেদাভেদ ভুলে উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ইউজিসির প্রশিক্ষণে মেধা তালিকায় প্রথম হলেন গোবিপ্রবির মার্কেটিং বিভাগের শিক্ষক মোহাম্মদ ফারুক গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. সিপন ভূঁইয়াকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত মুক্তিযোদ্ধাদের সাথে সেলিমুজ্জামান সেলিমের মতবিনিময় সভা উন্নয়নের স্বার্থে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান সেলিমুজ্জামানের

প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে গোপালগঞ্জে দিনব্যাপী খামারী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

  • Update Time : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১৬৩ Time View

প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে গোপালগঞ্জে দিনব্যাপী খামারী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ 

গোপালগঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে “তীব্র তাপপ্রবাহ এবং গ্রীষ্মকালে গবাদি পশু-পাখির যত্ন ও খামার ব্যবস্থাপনা” – শীর্ষক দিনব্যাপী খামারী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ জেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে শনিবার (২৪ মে) সকাল ১০ টায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান।

গোপালগঞ্জ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ গোবিন্দ চন্দ্র সরদার -এর সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী এ কর্মশালায় জেলা ভেটেরিনারি অফিসার ডাঃ এ এস এম আব্দুর রাজ্জাক, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রভাস চন্দ্র সেন, উপজেলা ভেটেরিনারি অফিসার ডাঃ প্রিয়াংকা রাণী মোদক সহ দপ্তরের অন্যান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় জেলার ২৫ জন প্রান্তিক খামারী প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন।

অসতর্কতায় প্রতিবছর এ সময় তীব্র তাপপ্রবাহে হঠাৎ পশুপাখি মারা যাওয়ায় প্রান্তিক খামারীরা প্রচুর পরিমাণে আর্থিক ক্ষতির সম্মুখীন হন। তাই তাপপ্রবাহ এবং গ্রীষ্মকালে কিভাবে গবাদি পশু-পাখির যত্ন নিতে হবে ও খামার ব্যবস্থাপনার মাধ্যমে উক্ত প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়া প্রশিক্ষণার্থীদেরকে তা হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়াও আসন্ন পবিত্র ঈদুল আযহা কে সামনে রেখে যে সকল প্রান্তিক খামারী গরু-ছাগল মোটাতাজাকরণ করছেন তাদেরকে এই তীব্র গরমে পশু-পাখির প্রতি বাড়তি যত্ন ও সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho