1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

গোপালগঞ্জে ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ২৮৫ Time View

গোপালগঞ্জে ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

কে এম সাইফুর রহমান, 

নিজস্ব প্রতিনিধিঃ 

গোপালগঞ্জে ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৩ মে) বিকালে গোপালগঞ্জ সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের মাঝকান্দি গ্রামে, গ্রামবাসীর ও যুবসমাজের আয়োজনে মাঝকান্দি ধান ক্ষেত গো-মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ প্রতিযোগিতায় গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, নড়াইল, খুলনা, যশোর সহ বিভিন্ন এলাকা থেকে আগত মোট ২৭-টি ঘোড়া এ প্রতিযোগিতায় অংশ নেয়। 

উক্ত ঘোড়াদৌড় প্রতিযোগিতায় গোপালগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সিনিয়র সদস্য এম এইচ খান মঞ্জু প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এরপর তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এ সময় গোপালগঞ্জ জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক এস এম সুমন, পৌর বিএনপি’র সাবেক সভাপতি গিয়াস উদ্দিন ঝান্টু খান, জেলা বিএনপি’র সাবেক প্রচার সম্পাদক শেখ ইলিয়াস হক, কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরের সভাপতি রমেন্দ্রনাথ সরকার, জেলা বিএনপি’র সাবেক সদস্য শেখ ইয়াহিয়া, বিএনপি নেতা মাসুদ শেখ, সাতপাড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ধনীন্দ্রনাথ বালা, সাহাপুর ইউনিয়নের বিএনপি নেতা বিষ্ণুপদ হালদার সহ সাহাপুর ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন বিএনপি কর্মী রফিকুল ইসলাম, লেলিন সরকার, মুর্শিদ চৌধুরী, তোফায়েল শেখ, শহিদুল ইসলাম ঘুঘু সহ অনেকে। ঐতিহ্যবাহী এই ঘোড়াদৌড় দেখতে দূর দূরান্ত থেকে হাজার হাজার নারী-পুরুষ মাঠের দু’পাশে দাঁড়িয়ে এই প্রতিযোগিতা উপভোগ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho