1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জ পুলিশ লাইনস্ মাঠে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফরিদগঞ্জে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি সকল ভেদাভেদ ভুলে উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ইউজিসির প্রশিক্ষণে মেধা তালিকায় প্রথম হলেন গোবিপ্রবির মার্কেটিং বিভাগের শিক্ষক মোহাম্মদ ফারুক গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. সিপন ভূঁইয়াকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত মুক্তিযোদ্ধাদের সাথে সেলিমুজ্জামান সেলিমের মতবিনিময় সভা উন্নয়নের স্বার্থে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান সেলিমুজ্জামানের

গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে ভূমিমেলা ও ভূমি সেবা সপ্তাহ শুরু

  • Update Time : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২০৩ Time View

গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে ভূমিমেলা ও ভূমি সেবা সপ্তাহ শুরু

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

সারা দেশের ন্যায় গোপালগঞ্জেও নানা আয়োজনের মধ্যদিয়ে জেলার পাঁচ উপজেলায় ৩ দিনব্যাপী (২৫ থেকে ২৭ মে) ভূমিমেলা ও ভূমি সেবা সপ্তাহ -২০২৫ শুরু হয়েছে।

ভূমি মেলা উদযাপন উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে রোববার (২৫ মে) সকাল ১০ টায় জেলা প্রশাসক ভবনের সামনে থেকে গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে সকল শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে ফিরে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় ভূমি মেলা উদযাপন উপলক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম তারেক সুলতানের সভাপতিত্বে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে তিনি স্বাগত বক্তব্য রাখেন এবং আধুনিক বাংলাদেশ বিনির্মাণে ও জনবান্ধব ভূমিসেবা জনসাধারণের দোর গোড়ায় পৌঁছে দিতে ভূমি সংক্রান্তে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কর্ম পরিকল্পনা তুলে ধরেন।

সহকারী কমিশনার (আরডিসি, এলএও) প্রবীর বিশ্বাসের সঞ্চালনায় জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান, গোপালগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রাফিকুজ্জামান, জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল ওহাব মোল্লা, গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌশুলী (জিপি) এ্যাড. এম এ আলম সেলিম প্রমুখ।

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন বলেন, ভূমি মন্ত্রণালয় ইতোমধ্যে ভূমি সংক্রান্ত সেবাসমূহ অটোমেশনের মাধ্যমে জনগণের নিকট পৌঁছানোর জন্য নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় দেশের মানুষ বর্তমানে ই-নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর (খাজনা) স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ, ই-পর্চার আবেদন, ভূমি সংক্রান্ত তথ্য যাচাই বাছাই ও স্মার্ট ভূমির নকশা সহ ভূমি সংক্রান্ত নানা কার্যক্রম আনলাইনের মাধ্যমে ঘরে বসেই সম্পাদন করতে পারছেন।

জেলা প্রশাসক আরো বলেন, গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া, টুঙ্গিপাড়া, কাশিয়ানী, মুকসুদপুর উপজেলা ভূমি অফিস চত্বরে আজ ২৫ মে থেকে শুরু করে আগামী ২৭ মে পর্যন্ত ভূমি মেলায় মানুষ সহজ ভাবে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, রেজিষ্ট্রেশন, ই-নামজারির আবেদন, নিষ্পত্তিকৃত এল.এ কেইসের ক্ষতিপূরণের চেক প্রদান, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি পাওয়ার আবেদন গ্রহণ, অনলাইনে মৌজা ম্যাপ ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ, মাঠ পর্যায়ে চলমান জরিপ কার্যাক্রমের বিষয়ে গণশুনানি, আপত্তি বা আপিল, দাখিল ও নিষ্পত্তির কার্যক্রম গ্রহণ এবং সেবা গ্রহীতাদের বিভিন্ন জিজ্ঞাসার সরাসরি উত্তর প্রদান করার ব্যবস্থা থাকবে।

এ সময় শেখ ফজিলাতুন্নেসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সেখ বেনজীর আহমেদ, গোপালগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাবলী শবনম, জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মজিবুল হক (বিভিএমএস), শেখ হাসিনা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ শাহনাজ রেজা এ্যানী, জেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক শিপলু আহমেদ, সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা উজ্জ্বল বিশ্বাস, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ, স্টেকহোল্ডারগণ সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসক আমন্ত্রিত অতিথিবৃন্দদের সাথে নিয়ে গোপালগঞ্জ সদর উপজেলা ভূমি অফিস পৌঁছে রং-বেরঙের বেলুন উড়িয়ে, ফিতা কেটে ভূমি মেলা- ২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এ সময় তিনি সেবা গ্রহীতা বেশ কয়েকজনের হাতে নিষ্পত্তিকৃত এলএ শাখার ক্ষতিপূরণের চেক, ই-নামজারির কপি, মৌজা ম্যাপ সহ জমি সংক্রান্তে পূর্বে চাহিদাকৃত জরুরী ডকুমেন্টস তুলে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho