1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

গোপালগঞ্জে নানা আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী পালিত

  • Update Time : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৩১১ Time View

গোপালগঞ্জে নানা আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী পালিত

গোপালগঞ্জ প্রতিনিধিঃ 

গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে রোববার (২৫ মে) জেলা শিল্পকলা একাডেমীতে নানা আয়োজনের মধ্যদিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। 

গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে উদযাপিত হয় এক ব্যতিক্রমী অনুষ্ঠান। এ উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান।

গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, গোপালগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) বিশ্বজিৎ কুমার পাল, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বর্নেন্দু শেখর মন্ডল, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সানজিদা হক মিশু, সরকারি বঙ্গবন্ধু কলেজের সহকারী অধ্যাপক মাহামুদ আলী খোন্দকার। 

গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর ‘হালখাতা’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচিত হয় মঞ্চে উপবিষ্ট সকল অতিথিবৃন্দ কর্তৃক যাহা প্রতি বছর বাংলা নববর্ষ উপলক্ষে প্রকাশিত হয়। অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী, উদীচী শিল্পী গোষ্ঠী গোপালগঞ্জ জেলা সংসদ, বাংলাদেশ শিশু একাডেমী গোপালগঞ্জ, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ গোপালগঞ্জ শাখা সহ বিভিন্ন সংগঠনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও জেলা শিল্পকলা একাডেমী কর্তৃক নাটক বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাক ঘর’ এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাটক ‘লিচু চোর’ নাট্য পরিচালনায় ছিলেন জেলা শিল্পকলা একাডেমীর নাট্য প্রশিক্ষক মাহফুজ রিপন ।

অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন প্রতিমা হীরা তমা ও শাহানাজ পারভীন শিলু। অনুষ্ঠানটি সার্বিকভাবে সার্থক রূপ দেওয়ার জন্য অনবদ্য পরিশ্রমের শ্রমফসল যার অবদানে, তিনি গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত যিনি একাধারে একজন প্রতিথযশা কন্ঠশিল্পী, গীতিকার, সুরকার মিউজিসিয়ান, উপস্থাপক ও নানামুখি মেধার অতুলনীয় উদাহরণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho