1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

টুঙ্গিপাড়ায় ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ঈদ সামগ্রী তুলে দিলেন ডিসি মুহম্মদ কামরুজ্জামান 

  • Update Time : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৫৪১ Time View

টুঙ্গিপাড়ায় ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ঈদ সামগ্রী তুলে দিলেন ডিসি মুহম্মদ কামরুজ্জামান 

কে এম সাইফুর রহমান, 

নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সম্মানিত ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার (২৭মে) দুপুর ১২ টায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ঈদ উপহার ইমাম ও মুয়াজ্জিনদের হাতে তুলে দেন 

 

অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক। 

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, জনপ্রতিনিধিগণ, উপকারভোগী ৩৫০ জন ইমাম ও মুয়াজ্জিন সহ জেলা-উপজেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলার ৩৫০ জন ইমাম ও মুয়াজ্জিনের প্রত্যেককে ১০ কেজি চাল, এক কেজি চিনি ও এক প্যাকেট সেমাই প্রদান করা হয়। ঈদের আগে এমন উপহার পেয়ে ইমাম ও মুয়াজ্জিনগণ সন্তোষ প্রকাশ করেন এবং উপজেলা প্রশাসন ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, “ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত এসব মানুষ আমাদের সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। সরকারের এই সহযোগিতা অব্যাহত থাকবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক বলেন, “এই উপহারের মাধ্যমে আমরা ইমাম-মুয়াজ্জিনদের প্রতি সম্মান জানাতে চাই। ঈদের আনন্দে সবাইকে শামিল করাই আমাদের লক্ষ্য।” 

এই মহতী উদ্যোগে টুঙ্গিপাড়ার ধর্মপ্রাণ জনগণের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho