1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা গোপালগঞ্জে ১৬ জুলাই ঘিরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত আমরা সকলে মিলে একটি সুন্দর মুকসুদপুর গড়ে তুলবো: এমপি সেলিমুজ্জামান বাইউস্ট- এর কোয়ালিটি অ্যাশিউরেন্স কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় সাংবাদিক মনিরুজ্জামান জুয়েল -এর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ভুক্তভোগী ঠিকাদারের সংবাদ সম্মেলন

গোপালগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী পালন

  • Update Time : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ২৮৩ Time View

গোপালগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী পালন

নিজস্ব প্রতিনিধিঃ 

মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম -এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জ বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শুক্রবার (৩০ মে) বাদ জুম্মা শহরের লঞ্চঘাট জাতীয়তাবাদী দল বিএনপি’র ঢাকা বিভাগীয় সাবেক সহ-সাংগঠনিক ও গোপালগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি, বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সিনিয়র সদস্য এম এইচ খান মঞ্জুর ব্যক্তিগত বিএনপি কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে এম এইচ খান মঞ্জু বলেন, ১৯৮১ সালের এই দিবাগত রাতে চট্টগ্রাম সার্কিট হাউজে একদল বিপথগামী সৈনিকের হাতে তিনি শাহাদাত বরণ করেন। সেই থেকেই তার প্রতিষ্ঠিত দল বিএনপি দিবসটিকে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী হিসেবে পালন করে আসছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার ঘটনা বহুল কর্মময় জীবনের কারণেই মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তার সততা, নিষ্ঠা, দেশপ্রেম, পরিশ্রম প্রিয়তা ও নেতৃত্বের দৃঢ়তাসহ প্রভৃতি গুণাবলি দেশের আপামর গণমানুষের হৃদয় স্পর্শ করেছিলো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলীর বাগবাড়িতে মাতুলালয়ে
জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবণ শেষে ১৯৫৩ সালে পাকিস্তান মিলিটারি একাডেমি কাবুলে অফিসার ক্যাডেট হিসেবে ভর্তি হন। ১৯৫৫ সালে তিনি কমিশন লাভ করেন। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি বাহিনী যখন নিরস্ত্র জনতার ওপর ঝাঁপিয়ে পড়ে জিয়াউর রহমানই তখন চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন। নয় মাসের মুক্তি সংগ্রামে তিনি একটি সেক্টরের অধিনায়ক হিসেবে সমর নায়কের দায়িত্ব পালন করেন। বীরত্বের স্বীকৃতি স্বরূপ তিনি বীর উত্তম খেতাব লাভ করেন। 

তিনি আরো বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবে রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হন জিয়াউর রহমান। প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে তিনি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন, বাক ও ব্যক্তি স্বাধীনতা ফিরিয়ে দেন। মাত্র ছয় মাসের জন্য রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়ে ৫৪ বছরের জিয়া বিপুল জনপ্রিয়তা অর্জন এবং তলাবিহীন ঝুড়ির অপবাদ থেকে দেশ ও জাতিকে মুক্ত করেন। বিশ্ব দরবারে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস জোগান। বাংলাদেশের সামরিক বাহিনীকে নতুন ভাবে ঢেলে সাজিয়েছিলেন। মৃত্যুর পর ঢাকায় মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত তাঁর স্মরণকালের নামাজে জানাজায় প্রমাণিত তিনি কত জনপ্রিয় ছিলেন।

এ সময় গোপালগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মেজর (অব.) অহিদুল হক মোল্লা, জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ কামরুজ্জামান টুটুল, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এস এম সুমন, জেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক এস এম হুমায়ুন কবীর, জেলা বিএনপি’র সাবেক প্রচার সম্পাদক শেখ ইলিয়াস আহমেদ, পৌর বিএনপি’র সাবেক সভাপতি গিয়াস উদ্দিন ঝন্টু খান, টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মেহেদী বিল্লাহ, নিজড়া ইউনিয়নের চেয়ারম্যান আহমেদ ধলু মিনা, গোবরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফুজ্জামান টুটুল, জেলা বিএনপি’র সাবেক সদস্য শেখ ইয়াহিয়া, নিজড়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এখলাছ মোল্লা, বিএনপি নেতা মাসুদ শেখ সহ জেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।   

এছাড়াও বিএনপি কার্যালয় সহ দলীয় সকল কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, নেতা-কর্মীদের কালো ব্যাজ ধারণ, তোবারক বিতরণ সহ নানা কর্মসূচি পালন করা হয়। বিএনপি নেতা এম এইচ খান মঞ্জুর আয়োজনে নিজড়া এতিমখানা মাদ্রাসায় কোরআন খতম ও বিশেষ মোনাজাত করা হয়। এরপর এতিমদের মাঝে তোবারক বিতরণ করা হয়। এর আগে গোপালগঞ্জ জেলা মডেল মসজিদে জিয়াউর রহমানের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho