1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। -বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিম

  • Update Time : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৫৪৬ Time View

আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে।
-বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিম

মুকসুদপুর, গোপালগঞ্জ প্রতিনিধি:

আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এসব কথা বলেন।

শুক্রবার (৩০ মে) বিকালে মুকসুদপুর পাইলট বালক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে মুকসুদপুর উপজেলা বিএনপি ও মুকসুদপুর পৌর বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান মিন্টু।
আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ মিজানুর রহমান লিপু,
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ সোহরাব হোসেন, সহ-সভাপতি মোঃ মুন্নু মুন্সী, ফিরোজ আহমেদ মৃধা, আব্দুল আউয়াল ফকির, মোঃ মাহবুবুল আলম হিরু, উপজেলা মহিলা দলের সভানেত্রি জোহরা বেগম, উপজেলা মহিলা দলের যুগ্ম আহবায়ক নিশাত জাহান, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান, যুগ্ম আহ্বায়ক মোঃ কামরুজ্জামান স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মেহেদী হাসান বিপ্লব, সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সী, যুগ্ম আহবায়ক মোঃ মোস্তফা গাজী, পৌর যুব দলের আহ্বায়ক মোঃ সাইফুজ্জামান লিটন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মুরাদ মল্লিক, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন, পৌর ছাত্রদলের সভাপতি মো: আশিক মুন্সি, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সভাপতি মো: মেহেদী মুন্সীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho