1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত

  • Update Time : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৩১৮ Time View

গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত

কাজী ফারদীন রহমান, 

গোপালগঞ্জ প্রতিনিধিঃ 

গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিশ্ব তামাক মুক্ত দিবস- ২০২৫ পালিত হয়েছে। 

বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (৩১ মে) সকাল ১০টায়  জেলা প্রশাসন ভবনের সামনে থেকে জেলা প্রশাসকের নেতৃত্বে সকল শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পরে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসন ভবনের সামনে ফিরে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় আয়োজিত বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান। 

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এস এম তারেক সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, জেলা সিভিল সার্জন ডা. আবু সাইদ মোঃ ফারুক। 

এ সময় জেলা প্রশাসন সহ সরকারি ও বেসরকারি দপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক -শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ সহ তামাকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করা বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের কর্মকর্তা ও তাদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। 

আলোচনা সভায় বক্তারা তামাক গ্রহণের ফলে ক্যান্সার সহ শরীরে নানাবিধ জটিল রোগে আক্রান্ত হয়ে শারীরিক বিপর্যয়ের কথা তুলে ধরেন।  এছাড়াও তামাকের কুফল তুলে ধরে বক্তারা বলেন, গোপালগঞ্জে তামাক চাষের প্রবণতা কমিয়ে আনা হচ্ছে। কিন্তু সিগারেট কোম্পানীর আর্থিক প্ররোচনার কারনে তা পুরোপুরি বন্ধ করা সম্ভব হচ্ছে না। এছাড়াও তামাক জাতীয় পণ্যের ওপর সর্বোচ্চ শুল্ক আরোপ করা যাতে ধূমপায়ীরা তামাক জাতীয় পণ্য ব্যবহারে নিরুৎসাহিত হয়। তামাক চাষ বন্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। আলোচনা সভাশেষে কুইজে অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho