1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে নিখোঁজ ইজিবাইক চালক শহিদুল মাতব্বর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন: লাশ উদ্ধার, গ্রেপ্তার-২ টুঙ্গিপাড়ায় শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ থাকা সত্ত্বেও কর্তৃপক্ষের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেওয়ার অভিযোগ নিখোঁজের ৫ দিন পর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মাদক কারবারিদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ফরিদগঞ্জ থানার সামনে মানববন্ধন গোপালগঞ্জে ৬৫০ পিস ইয়াবা ও বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার মুকসুদপুরে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ গোপালগঞ্জ পৌরসভায় পরিবর্তনের প্রত্যাশা, মেয়র পদে আলোচনায় সিকদার শহিদুল ইসলাম লেলিন মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে পৌর আওয়ামীলীগ নেতা উত্তম কুমার দাসের পদত্যাগ কোটালীপাড়ায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ মাহামদুল হাসান বাপ্পিকে যুবদল কেন্দ্রীয় কমিটিতে বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নির্বাচিত করায় মুকসুদপুরে আনন্দ মিছিল

টুঙ্গিপাড়ায় প্রথম নারী ইউএনও হিসেবে ফারজানা আক্তারের যোগদান

  • Update Time : সোমবার, ২ জুন, ২০২৫
  • ৩৯৯ Time View

টুঙ্গিপাড়ায় প্রথম নারী ইউএনও হিসেবে ফারজানা আক্তারের যোগদান

কে এম সাইফুর রহমান, 

নিজস্ব প্রতিনিধিঃ 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রথম নারী নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন ফারজানা আক্তার।

রোববার (১জুন) সকাল ১০ টায় সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈনুল হকের নিকট থেকে দায়িত্ব বুঝে নেন ফারজানা আক্তার।

টুঙ্গিপাড়া উপজেলার নবাগত ইউএনও এর আগে তিনি  রাজবাড়ী, বরগুনা, গোপালগঞ্জের মুকসুদপুর ও ঢাকা জেলার ধামরাই উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও টাঙ্গাইল জেলা প্রশাসনে রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) হিসেবে তিনি কর্মরত ছিলেন। 

ফারজানা আক্তার ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডার হয়ে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করে তিনি তার কর্মজীবন শুরু করেন।

ফারজানা আক্তার চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

টুঙ্গিপাড়ায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার বলেন, প্রথম নারী ইউএনও হিসেবে এ উপজেলায় যোগদান করতে পেরে আমি গর্বিত। সরকারের একজন কর্মচারী হয়ে সকলের সার্বিক সহযোগিতা নিয়ে আমি  সততা ও নিষ্ঠার সাথে এ উপজেলায় সঠিকভাবে দায়িত্ব পালন করতে চাই। ইনশাল্লাহ আপনাদের সকলের পূর্ণ সহযোগিতা নিয়ে এ উপজেলা প্রশাসন জনগনের কল্যানে কাজ করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho