1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

আমরা সরকারের চাকরি করি জনগনের সেবা দেওয়ার জন্য

  • Update Time : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৩৪৬ Time View

আমরা সরকারের চাকরি করি জনগনের সেবা দেওয়ার জন্য
– জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
মোঃমুঈনুল ইসলাম শুভ
আমরা সরকারের চাকরি করি জনগনের সেবা দেওয়ার জন্য। জনগণকে সেবা দেওয়াই আমাদের লক্ষ্য।

গোপালগঞ্জ কোন ভাবেই নেতিবাচক সংবাদ শিরোনাম হবে না, আপনাদের সহযোগিতায় আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

গোপালগঞ্জের মুকসুদপুরে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগনের, মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান এসব কথা বলেন। তিনি আরো বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন শৃঙ্খলা বাহিনী জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে বদ্ধ পরিকর। আমরা একটি স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই। প্রশিক্ষণ যারা করেছেন তারা এখন জ্ঞানী ও কর্মঠ। লক্ষ্য রাখবেন আমরা যেন এই প্রশিক্ষণকে কাজে লাগাতে পারি।

বুধবার (৪ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের সহযোগিতায় উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলার নির্বাহী অফিসার তাসনিম আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, গোপালগঞ্জ জেলা স্থানীয় সরকারের উপপরিচালক বিশ্বজিত কুমার পাল, অফিসার ইনচার্জ ওসি মোস্তফা কামাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়েদ উদ্দিন আহমেদ।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার এস এম মাহাতাব উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কাশালিয়া ইউনিয়ন পরিষদের চৌকিদার সবুজ ঠিকাদার, বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চৌকিদার নিতিশ চন্দ্র সরকার প্রমূখ।

আলোচনা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান ৪০ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলার বিভিন্ন মসজিদের ইমামগন, উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ ও বুনিয়াদি প্রশিক্ষণে অংশ গ্রহণকারী গ্রাম পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho