1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা গোপালগঞ্জে ১৬ জুলাই ঘিরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত আমরা সকলে মিলে একটি সুন্দর মুকসুদপুর গড়ে তুলবো: এমপি সেলিমুজ্জামান বাইউস্ট- এর কোয়ালিটি অ্যাশিউরেন্স কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় সাংবাদিক মনিরুজ্জামান জুয়েল -এর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ভুক্তভোগী ঠিকাদারের সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব পেলেন এ্যাড. কাজী আবুল খায়ের

  • Update Time : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ৩৮৪ Time View

গোপালগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব পেলেন এ্যাড. কাজী আবুল খায়ের

কে এম সাইফুর রহমান,
নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন এ্যাডভোকেট কাজী আবুল খায়ের। তিনি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে চলমান কমিটিতে রয়েছেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গোপালগঞ্জ জেলা শাখার সদস্য সচিব এম. মনছুর আলী ২০২১ সালের ২৮ সেপ্টেম্বর মৃত্যুবরণ করার পর থেকে সদস্য সচিবের ওই পদটি দীর্ঘদিন ধরে শূন্য ছিলো। জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক এ্যাড. কাজী আবুল খায়ের-কে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

বুধবার (৪ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী কর্তৃক স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানাগেছে। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নতুন সদস্য সচিব মনোনীত করায় দলীয় কার্যক্রমে গতি বৃদ্ধি পাবে বলে জেলা বিএনপির অন্যান্য সদস্যরা মনে করছেন। সদ্য দায়িত্বপ্রাপ্ত সদস্য সচিব এ্যাড. আবুল খায়ের গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং গোপালগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি।

সদ্য দায়িত্বপ্রাপ্ত সদস্য সচিব এ্যাড. কাজী আবুল খায়ের বলেন, অতীতের দোষত্রুটি ভুলে গিয়ে আগামীতে নতুন উদ্যোমে দলীয় কার্যক্রম পরিচালনা করতে হবে। গোপালগঞ্জে জাতীয়তাবাদী শক্তিকে প্রতিষ্ঠিত করতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমাকে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মনোনীত করায় সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তার একমাত্র উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। সেই সাথে আমি আরো ধন্যবাদ জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস, এম জিলানী এবং বিএনপির ফরিদপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমকে। তিনি গোপালগঞ্জ জেলার সকল নেতা কর্মীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এদিকে এ্যাড. কাজী আবুল খায়ের গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মনোনীত হওয়ায়
গোপালগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রাফিকুজ্জামান, সদস্য এ্যাড. এম এ আলম সেলিম, এ্যাড. তৌফিকুল ইসলাম, ডা. কে এম বাবর, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি শেখ সালাউদ্দিন, কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ,
মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা যুবদলের আহবায়ক আসাদ শিকদার, পৌর যুবদলের আহবায়ক সাইফুজ্জামান লিটন, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান বিপ্লব, সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সী, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন, সাধারণ সম্পাদক জোবায়ের মাতুব্বর, পৌর ছাত্রদলের সভাপতি আশিক মুন্সী, সাধারণ সম্পাদক শাকিল শরীফ, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সী, সাধারণ সম্পাদক মহাসিন মোল্যা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এছাড়াও এ্যাড. কাজী আবুল খায়ের গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব হিসেবে মনোনীত হওয়ায় গোপালগঞ্জ সদর উপজেলা, মুকসুদপুর, কাশিয়ানী, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা বিএনপি ও সহযোগী সাংগঠনের সকল নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho