1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনায় যাত্রীদের থেকে নেওয়া অতিরিক্ত ২৫ হাজার টাকা ফেরত দিয়েছে প্রশাসন

  • Update Time : রবিবার, ৮ জুন, ২০২৫
  • ৩১৯ Time View

গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনায় যাত্রীদের থেকে নেওয়া অতিরিক্ত ২৫ হাজার টাকা ফেরত দিয়েছে প্রশাসন

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জ পৌরসভাধীন পুলিশ লাইন মোড় ও বেদগ্রাম সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে আজ শুক্রবার (০৬ জুন)
ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

এ সময় ড্রাইভিং লাইসেন্স বিহীন মোটরসাইকেল চালনা এবং যাত্রীদের নিকট থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে *সড়ক পরিবহন আইন, ২০১৮* এর অধীনে ০৩টি মামলায় মোট পাঁচ হাজার (৫,০০০/=) টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং ০২টি বাসের যাত্রীদের নিকট থেকে নেওয়া অতিরিক্ত ২৫,০০০ টাকা ভাড়া যাত্রীদের ফেরত প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাসেল মুন্সী। এ সময় বিআরটিএ’র কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন। পবিত্র ঈদুল আযহা উদযাপন উপলক্ষে গোপালগঞ্জে যানযট মুক্ত নিরাপদ সড়ক নিশ্চিতের লক্ষ্যে এবং যাত্রীদের ঈদ যাত্রা শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে সেই সাথে যাত্রীদের নিকট থেকে কেউ যেন নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে তা প্রতিহত করতে গোপালগঞ্জ জেলা প্রশাসকের দিকনির্দেশনায় এ অভিযান চলমান থাকবে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho