1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

মুকসুদপুরে ঈদ উৎসব

  • Update Time : রবিবার, ৮ জুন, ২০২৫
  • ২৯০ Time View

মুকসুদপুরে ঈদ উৎসব

মুকসুদপুর, গোপালগঞ্জ

মুকসুদপুর উপজেলা সদর হতে ২ কিলোমিটার দূরত্বে মুকসুদপুর রেলস্টেশন। তার কিছুটা দূরে ঢাকা-খুলনা মহাসড়ক। চারপাশে সবুজের সমারোহ। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মুকসুদপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় ঈদ উল আযহা উপলক্ষে শুরু হয়েছে ঈদ উৎসব।

শনিবার ( ৭ জুন) বিকালে ঈদ উৎসবের উদ্বোধন করেন দৈনিক জনকন্ঠের অনলাইন ও ডিজিটাল প্লাটফর্মের উপদেষ্টা সাবরিনা বিনতে আহমেদ।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সী, পৌর যুবদলের আহবায়ক মোরাদ মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সদস্য কাজী হাসিব রানা, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন, পৌর ছাত্রদলের সভাপতি আশিক মুন্সী, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সী, সাধারণ সম্পাদক মহাসিন মোল্যা, স্বেচ্ছাসেবক দল নেতা মো: ফরহাদ শেখসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

পবিত্র ঈদুল আযহার লম্বা ছুটিতে মুকসুদপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় উপজেলার লখালরচর ও প্রভাকরদী এলাকার যুব সমাজ এ মেলার আয়োজন করে।

মেলার উদ্যোক্তা হাবিবুর রহমান রইন জানান, আগামী ১৭ জুন পর্যন্ত প্রতিদিন দুপুর ১২ টা থেকে রাত ১০ পর্ষন্ত এ উৎসব চলবে। নির্মল বিনোদনের জন্য আমাদের এ উৎসবের আয়োজন।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho