1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

কোটালীপাড়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ফাঁকা গুলি

  • Update Time : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ২৪৫ Time View

কোটালীপাড়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ফাঁকা গুলি

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সুদের টাকার জের ধরে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। তবে এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায় নি। শুক্রবার (১৩ জুন) সকাল ৮ টায় উপজেলার হিরণ ইউনিয়নের মাঝবাড়ী বাসস্ট্যান্ডে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় দুই ঘন্টা যাবৎ চলতে থাকে ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া। খবর পেয়ে কোটালীপাড়া থানা ও অতিরিক্ত পুলিশ সহ সেনা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় প্রায় অর্ধশত দাঙ্গাবাজকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। জানা যায়, সুদের টাকার লেনদেনকে কেন্দ্র করে বংকুরা গ্রামের রেয়াজুল ইসলাম শেখ ও কুশলা ইউনিয়নের কান্দি গ্রামের ফারুক হোসেনের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। এ ঘটনা ফারুক হোসেন তার শ্বশুর মাঝবাড়ী গ্রামের আলিনুর দাড়িয়াকে জানালে, আলিনুর ও রেয়াজুলের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের সুত্রপাত হয়। পরে তা মাইকে ঘোষণা করলে ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) মাসুম বিল্লাহ ও অতিরিক্ত পুলিশ সুপার ডঃ রুহুল আমিন সরদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে কোটালীপাড়া থানার এসআই মামুনুর রশিদ বলেন- এলাকার পরিস্থিতি এখন শান্ত, থানায় কোন পক্ষের অভিযোগ দায়ের হয়নি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho