1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

গণ মানুষের প্রত্যাশা: সেলিমুজ্জামান সেলিম সংসদে মেহনতী মানুষের প্রতিনিধিত্ব করবেন

  • Update Time : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৩০৭ Time View

গণ মানুষের প্রত্যাশা:
সেলিমুজ্জামান সেলিম সংসদে মেহনতী মানুষের প্রতিনিধিত্ব করবেন

মুকসুদপুর,গোপালগঞ্জ প্রতিনিধিঃ
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম মুকসুদপুর কাশিয়ানীর বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে গন সংযোগ করছেন।

এ এলাকার বিএনপি’র একমাত্র অভিভাবক হিসাবে কর্মীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথ দাপিয়ে বেড়িয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির এ নেতা সেলিমুজ্জামান সেলিম।

আগামী সংসদ নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করেছেন অন্তঃবর্তি কালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর সাথে লন্ডনে সাক্ষাতের পর তিনি জানান আগামী বছর ফেব্রুয়ারীর দ্বিতীয় সপ্তাহে ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনের সম্ভাবনা রয়েছে।
সে লক্ষ্যে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ নিজ নিজ এলাকায় নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।

মুকসুদপুর উপজেলায় সেলিমুজ্জামান সেলিমের রয়েছে বিশাল কর্মী বাহিনী। এ অঞ্চলের ভোটারদের কাছে সেলিমুজ্জামান সেলিম এখন পরিচিত মুখ। অন্যান্য রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা মাঠে থাকলেও ভোটের মাঠ গরম করে রেখেছেন বিএনপির এ কেন্দ্রিয় নেতা।

২০০৮ সালে বিএনপি থেকে ধানের শিষ প্রতিক নিয়ে ভোটের লড়াইয়ে জুত করতে নাপারলেও, এবার তাঁকে বয়স ও রাজনৈতিক প্রজ্ঞা ও অভিজ্ঞতায় আগের তুলনায় অনেক পরিপক্ক বলে মনে করছেন ভোটারেরা, তাছাড়া যুব সমাজের উপর রয়েছে তাঁর বিশেষ আধিপত্য।

মুকসুদপুর কাশিয়ানীতে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, তাঁর বিশাল কর্মী বাহিনী নিয়ে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে ওয়ার্ডে প্রচার প্রচারণায় ব্যাস্ত সময় পার করছেন। অবশ্য তাঁর এ প্রচারণা নতুন নয় তিনি বিগত ১৭ বছর স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকার পতন আন্দোলনে সরব ছিলেন। আন্দোলন সংগ্রামে সামনের থেকে দলকে নেতৃত্ব দেওয়া এবং যুব সমাজকে উদ্বুদ্ধ করায় সেলিমুজ্জামান সেলিম এর জুড়ি মেলা ভার। শুধু গোপালগঞ্জ নয় বৃহত্তর ফরিদপুরের সাংগঠনিক কাজের দায়িত্ব পাওয়ার পর ফরিদপুর, রাজবাড়ি, শরিয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জে কেন্দ্র ঘোষিত প্রতিটি কর্মসূচি সফলভাবে পালন করেছেন।

ভোটাররা তাঁদের ভোট এবার সৎ পরিশ্রমী স্বচ্ছ রাজনিতীবিদ হিসাবে সেলিমুজ্জামান সেলিমকেই দিবেন। ধানের শীষ প্রতিকে জয়ী হয়ে সেলিমুজ্জামান সেলিম সংসদে মুকসুদপুর কাশিয়ানীর মেহনতী মানুষের প্রতিনিধিত্ব করবেন, এমন প্রত্যাশা গণ মানুষের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho