1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে আগামী ১০ দিনের মধ্যে শহরের খাল পরিষ্কারের ঘোষণা জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামানের কোটালীপাড়ায় জমি সংক্রান্তে বিরোধের জেরে হাসপাতালে ভর্তি রোগীকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ গোপালগঞ্জে সদর উপজেলার ১৭ নং কাঠি ইউনিয়নে ডা. কে এম বাবরকে সংবর্ধনা। গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে গোপালগঞ্জ জেলা পুলিশের মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন গোপালগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বধ্যভূমির স্মৃতিস্তম্ভের বেদীতে জেলা প্রশাসন সহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা মুকসুদপুরে নানা কর্মসূচির আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও আর্থিক স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে – এমপি সেলিমুজ্জামান সেলিম মুকসুদপুরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা মোঃমুঈনুল ইসলাম শুভ ঃ

শিক্ষার মান উন্নয়ন ও নকলমুক্ত পরিবেশ গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য ……. অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমান

  • Update Time : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৪২৩ Time View

শিক্ষার মান উন্নয়ন ও নকলমুক্ত পরিবেশ গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য
……. অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমান

মোঃনাসির খানঃ

শিক্ষার মান উন্নয়ন ও নকলমুক্ত পরিবেশ গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। আমি প্রজাতন্ত্রের কর্মচারী এবং সরকারী কর্মকর্তা,সরকার যে ভাবে চালাবেন আমি সেই নির্দেশনা মোতাবেকই চলবো। সরকারের পরিপত্রের বাইরে আমি কিছুই করবো না।

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায়, সরকারি মুকসুদপুর কলেজের সদ্য যোগদানকৃত অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমান এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমি কলেজের ছাত্র-ছাত্রীদের সেবা ও শিক্ষাদানের জন্যই এসেছি। আমাকে সবাই কলেজের পরিবেশ রক্ষায় সহোযোগীতা করবেন এই প্রত্যাশা করছি। কলেজের উন্নয়নের ক্ষেত্রে আমি সবার সর্বক্ষনিক সহোযোগীতা কামনা করছি। সরকারী কলেজে সরকারী নির্ধারিত ফি নিতে হবে। ফি বেশি নেওয়া বা অনৈতিক কোনো কাজ আমার এখানে চলবে না। আমি শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের বলে দিয়েছি কেউ অতিরিক্ত অর্থ আদায় করবেন না এবং দিবেন না।

আপনাদের সহযোগিতা এবং আমার সৎ উদ্দেশ্য দিয়ে এই কলেজকে একটি মডেল হিসেবে তৈরি করতে চাই।

মঙ্গলবার (১৭ জুন) সকালে সরকারি মুকসুদপুর কলেজের অধ্যক্ষের কার্যালয়ে, উপজেলায় কর্মরত উপজেলা প্রেসক্লাব ও মুকসুদপুর রিপোটর্স ক্লাবের সাংবাদিকদের সাথে সদ্য যোগদানকৃত অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, সরকারি মুকসুদপুর কলেজের প্রভাষক ও মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা মাহবুব হাসান বাবর, প্রভাষক ড. কবির উদ্দিন আহম্মেদ, মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক জন কন্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি শরিফুল রোমান, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও বাংলা টিভি প্রতিনিধি তারিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু শরিফ, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নাহিদ পারভেজ জনি,মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক হুসাইন আহমেদ কবির, দপ্তর সম্পাদক বাদশাহ মিয়া, সহ দপ্তর সম্পাদক আরটি হাসান, পৌর ছাত্র দলের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সদস্য আশিক মুন্সি, উপজেলা মৎস জীবী দলের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সমাজ কল্যান সম্পাদক খান মাহমুদ রাজু, উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক মোঃ নাসির খান, সরকারি মুকসুদপুর কলেজ ছত্র দলের যুগ্ন সম্পাদক ও উপজেলা প্রেসক্লাবের সদস্য মোঃসাকিব আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সদস্য টিপু সুলতান প্রমূখ।

উল্লেখ্য, গত ৬ মে প্রফেসর মোঃ লুৎফর রহমান অধ্যক্ষ হিসেবে সরকারি মুকসুদপুর কলেজে যোগদান করেন। এর আগে তিনি কিশোরগঞ্জ সরকারি গুরু দয়াল কলেজ, ফরিদপুর সরকারি সারদা সুন্দরী কলেজ সরকারি রাজেন্দ্র কলেজ এবং সর্বশেষ তিনি ডাসার সরকারি মহাবিদ্যালয়ে মাদারীপুর এ অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho