1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা গোপালগঞ্জে ১৬ জুলাই ঘিরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত আমরা সকলে মিলে একটি সুন্দর মুকসুদপুর গড়ে তুলবো: এমপি সেলিমুজ্জামান বাইউস্ট- এর কোয়ালিটি অ্যাশিউরেন্স কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় সাংবাদিক মনিরুজ্জামান জুয়েল -এর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ভুক্তভোগী ঠিকাদারের সংবাদ সম্মেলন

গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনায় ৪টি মামলা দায়ের ও জরিমানা আদায় 

  • Update Time : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৮০ Time View

গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনায় ৪টি মামলা দায়ের ও জরিমানা আদায় 

কে এম সাইফুর রহমান,
নিজস্ব প্রতিনিধিঃ 

গোপালগঞ্জ জেলা প্রশাসনের অভিযানে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। 

মঙ্গলবার (১৭ জুন ) দিনব্যাপী গোপালগঞ্জ পৌরসভাধীন পোস্ট অফিসের মোড়, বিসিক ও হরিদাসপুর ব্রিজ সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্টে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯; ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ এর অধীনে ৪ টি মামলায় মোট ৬৭,০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সী।

এ সময় গোপালগঞ্জ বিএসটিআই ও ভোক্তা অধিকারের কর্মকর্তা সহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন। 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সী বলেন, গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) স্যারের দিকনির্দেশনায় জনস্বার্থে গোপালগঞ্জের বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালত নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। প্রশাসনের কঠোর অবস্থানে এ বছর পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আযহা উপলক্ষে যাত্রীদের নিকট থেকে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে পারেনি। যদিওবা কয়েকটি পরিবহন যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া আদায় করেছে কিন্তু আমরা বিষয়টি জেনে অভিযুক্তদেরকে আইনের আওতায় এনে জরিমানা করে সেই অর্থ সম্মানিত যাত্রীদের মাঝে ফেরত দেওয়ার ব্যবস্থা করেছি। এছাড়াও বাজারে নিত্য পণ্যের দাম সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করণে গোপালগঞ্জ জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে চলেছে। জনস্বার্থে আগামীতেও ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho