1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা গোপালগঞ্জে ১৬ জুলাই ঘিরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত আমরা সকলে মিলে একটি সুন্দর মুকসুদপুর গড়ে তুলবো: এমপি সেলিমুজ্জামান বাইউস্ট- এর কোয়ালিটি অ্যাশিউরেন্স কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় সাংবাদিক মনিরুজ্জামান জুয়েল -এর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ভুক্তভোগী ঠিকাদারের সংবাদ সম্মেলন

সেলিমুজ্জামান সেলিম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় রাজৈর চ্যাম্পিয়ান

  • Update Time : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ২৭৭ Time View

সেলিমুজ্জামান সেলিম ফুটবল টুর্নামেন্টের
ফাইনাল খেলায় রাজৈর চ্যাম্পিয়ান

খান মাহমুদ রাজুঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে সেলিমুজ্জামান সেলিম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজৈর ফুটবল একাদশ চ্যাম্পিয়ান, বাহাড়া ফুটবল একাদশ রানার আপ।

শুক্রবার (২০ জুন) মুকসুদপুরের ননিক্ষীর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ননিক্ষীর যুব একতা পরিষদ এ টুর্নামেন্টের ফাইনাল খেলার আয়োজন করে।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান।
খেলার উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তারেকুল ইসলাম রাজু।

ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি মোঃ আবুল বশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মোহাম্মদ মশিউর রহমান মিন্টু,
উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ ফিরোজ আহমেদ মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক
মোঃ জুবায়ের আল মামুন, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ মাহফুজ হাসান।
ননিক্ষীর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ ফকিরের সভাপতিত্বে কাশালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফারুক মিনা, সাংগঠনিক সম্পাদক মোঃ জাকারিয়া শেখ, উপজেলা যুবদলের সদস্য মোঃ জিল্লুর রহমান জুয়েল, মোঃ জাকির হোসেন, মোঃ নাজমুল মিয়া, উপজেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক কাজী মনিরুজ্জামান মনির,ননিক্ষীর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, ভাবড়াশুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ ফারুক মিয়াসহ অনেকে।

খেলা শেষে অতিথিবৃন্দ খেলোয়াড়দের মাঝে
পুরস্কার তুলে দেন।

ফাইনাল খেলায় বাহাড়া ফুটবল একাদশকে
রাজৈর ফুটবল একাদশ ১ – ০ গোলে পরাজিত করে।

ফাহিম আহমেদ রেফারি এবং রুবেল হোসেন ও নাসির হোসেন সহকারি রেফারি হিসেবে খেলা পরিচালনা করেন।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho