1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

গোপালগঞ্জে এইচএসসি পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান 

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৩০৬ Time View

গোপালগঞ্জে এইচএসসি পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান 

কে এম সাইফুর রহমান, 
নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জে – ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিনে গোপালগঞ্জ সরকারি কলেজ (সাবেক বঙ্গবন্ধু সরকারি কলেজ) ও মুকসুদপুর সরকারি কলেজ কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান। 

পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের লক্ষ্যে বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০ টায় পরীক্ষার শুরুতে তিনি প্রথমে গোপালগঞ্জ সরকারি কলেজের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসকের সাথে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা পারভীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান, গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ওহিদ আলম লস্কার, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ মহব্বত আলী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আতাউর রহমান, গোপালগঞ্জ সরকারি কলেজের অন্যান্য শিক্ষকগণ সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। 

এরপর বেলা ১১ টায় মুকসুদপুর উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা পারভীন,  মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসনিম আক্তার, মুকসুদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমান, সহকারী কমিশনারও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আতাউর রহমান সহ উপজেলার গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। 

জেলা প্রশাসক পরীক্ষার কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা, পরিবেশ এবং সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন। তিনি চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া সকল শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পরীক্ষা দেওয়ার পরামর্শ এবং শিক্ষকদের প্রতি দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান।

সংশ্লিষ্ট প্রশাসন, শিক্ষক, সাংবাদিক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় গোপালগঞ্জে এইচএসসি পরীক্ষার পরিবেশ প্রশংসনীয় হয়ে উঠেছে বলে জানান উপস্থিত কর্মকর্তারা। স্থানীয়ভাবে এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষা সংশ্লিষ্ট অভিজ্ঞ মহল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho