1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

শাহরাস্তি উপজেলার ইউএনও নিগার সুলতানার বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

  • Update Time : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ২৮৮ Time View

শাহরাস্তি উপজেলার ইউএনও নিগার সুলতানার বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

চাঁদপুর জেলা প্রতিনিধিঃ
চাঁদপুরের শাহরাস্তি উপজেলা ও পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানার বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় সচেতন নাগরিক। শুক্রবার (২৭ জুন) উপজেলার দোয়াভাঙ্গ গেট চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের পাশে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণ করে দুই শতাধিক সাধারণ মানুষ।

মানববন্ধনে পৌরসভার বাসিন্দা মো. ইকবাল হোসেন প্রিন্স’এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মো. আফজাল হোসেন, মো. একরামুল হক, মো. শফিকুল ইসলাম, মো. রবিউল আলম, মো. আব্দুল খালেক, মো. সুমন, মো. মোতালেব, জাবেদ মাহমুদ‌।

এসময় উপস্থিত ছিলেন মো. কামাল হোসেন, মো. মনির হোসেন, মো. সাইফুল, আনোয়ার হোসেন, রিয়াজ মোল্লা, মো. জসিম উদ্দিন, শান্ত হাসান, নাজমুল হাসান, মিজানুর রহমান, মোশারফ হোসেন, রাসেল সহ উপজেলার পৌরসভার ও ১০ টি ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমাজের সচেতন নাগরিকবৃন্দ।

এসময় বক্তারা বলেন, শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা একজন সৎ, দক্ষ, সাহসী এবং কর্মনিষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা। তাঁর নেতৃত্বে আমাদের উপজেলা উন্নয়নের এক নতুন দিগন্তে পৌঁছেছে। বিগত ৫০ বছরে যে সকল কাজ রাজনৈতিক প্রভাবের কারণে কোন প্রশাসনিক কর্মকর্তা হাতে নিতে পারেনি তা তিনি নিয়ে দেখিয়েছেন। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, প্রশাসনিক সেবাসহ প্রতিটি খাতে তাঁর কার্যকর উপস্থিতি উপজেলার মানুষ দেখেছে।

বক্তারা আরো বলেন, ইউএনও ছিলেন দুর্নীতির বিরুদ্ধে আপসহীন, পাশাপাশি সরকারি সেবা পৌঁছে দিয়েছেন জনগণের দোরগোড়ায়। এমন একজন নিষ্ঠাবান অফিসারের এই মুহূর্তে বদলি কোনোভাবেই যৌক্তিক নয়। এই বদলি আদেশ শুধু একটি দায়িত্ব পরিবর্তন নয়, শাহরাস্তি উপজেলা ও পৌরসভার উন্নয়নের ধারাবাহিকতা বন্ধের একটি মাধ্যম। আমরা চাই, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই আদেশ পুনর্বিবেচনা করে ইউএনও নিগার সুলতানার বদলি আদেশ বাতিল করেন। পাশাপাশি শাহরাস্তি উপজেলার অসম্পূর্ণ কাজ গুলো তার উপস্থিতিতে সম্পন্ন করার সুযোগ দেওয়ার দাবি তুলনায় তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho