1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত সাতক্ষীরার চাঞ্চল্যকর বিথীকা সাধু হত্যা মামলায় ন্যায় বিচার পাওয়া নিয়ে পরিবারের শঙ্কা: নিরাপত্তাহীনতায় ভুগছে নিহতের পরিবার জনবান্ধব ভূমিসেবায় নতুন দিগন্ত, কোটালীপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা টুঙ্গিপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা- ২০২৬ অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন নুর ইসলাম বাকী নিজস্ব প্রতিনিধিঃ মুকসুদপুরে ভূমিসেবা মেলা- ২০২৬- উপলক্ষে রেলি জনসচেতনতামূলক আলোচনা সভা মাদারীপুরে পল্লী মঙ্গলের ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫০০ মানুষের চিকিৎসা সেবা কুমিল্লা ব্রাহ্মণপাড়া সীমান্তে বিজিবির অভিযান: ৫৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ গোপালগঞ্জে মাত্র ১২০ টাকায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে ২২ জন টিআরসি পদে নিয়োগ পেলেন বরইতলা-মুকসুদপুর-কাশিয়ানী বাস-মিনিবাস মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ

মুকসুদপুরে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা আশিকুর রহমান মুন্সি ঃ

  • Update Time : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ২৬৫ Time View

মুকসুদপুরে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা
আশিকুর রহমান মুন্সি ঃ
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গোপালগঞ্জের মুকসুদপুরে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথ যাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মুকসুদপুরে জলিরপাড় সার্বজনিন জগন্নাথ দেবের মন্দির রথযাত্রা উদযাপন কমিটি এ রথযাত্রার আয়োজন করে।

শুক্রবার (২৭ জুন) বিকালে মুকসুদপুর উপজেলার জলিরপাড় সার্বজনিন জগন্নাথ দেবের মন্দিরের সামনে থেকে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রার বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

জলিরপাড় সার্বজনিন জগন্নাথ দেবের মন্দির কমিটির সভাপতি হিরেন্দ্রনাথ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা বিএনপির সহ সভাপতি চিন্তাহরন মন্ডল, সাংগঠনিক সম্পাদক ননী গোপাল মন্ডল, ছাত্র বিষয়ক সম্পাদক এম ওহিদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা রানা ঠাকুর, জলিরপাড় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজগর আলী, বাবু অপূর্ব কীর্তনীয়া, বাবু সুধীর মন্ডল, মোহাম্মদ হেদায়েত মুন্সিসহ অনেকে।

এসময় হিন্দু ধর্মাবলম্বীরা ভগবান শ্রী কৃষ্ণ ও শ্রীশ্রী জগন্নাথ দেবের পূজায় অংশ নেন। এসময় উলু ধ্বনিতে সেবাশ্রম প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে ও ভক্তরা প্রসাদ নেন। এ উপলক্ষে জলিরপাড় জেকেএমবি মল্লিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বসে মেলা। এতে খাবারের দোকান, মাটির খেলাসহ বিভিন্ন দোকান বসে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho