1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

৩০ জুন টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের প্রস্তুতিসহ সার্বিক পরিস্থিতি নিয়ে এস এম জিলানীর সংবাদ সম্মেলন

  • Update Time : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ২৮৬ Time View

৩০ জুন টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের প্রস্তুতিসহ সার্বিক পরিস্থিতি নিয়ে এস এম জিলানীর সংবাদ সম্মেলন

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দীর্ঘ দেড় যুগ (প্রায় ১৭ বছর) পর অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। 

সোমবার (৩০ জুন) টুঙ্গিপাড়া বাস-টার্মিনালের উন্মুক্ত স্থানে অনুষ্ঠিত এ সম্মেলনকে কেন্দ্র করে ইতোমধ্যেই শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ চলছে। ৩০ জুনের সম্মেলনকে সামনে রেখে রোববার (২৯ জুন) দুপুর ১২ টায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী টুঙ্গিপাড়া বাস-টার্মিনালের দোতলায় সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ-সম্মেলনে সাংবাদিকদেরকে সম্মেলনের প্রস্তুতিসহ সার্বিক পরিস্থিতির বিস্তারিত জানান।

সংবাদ-সম্মেলনে এস এম জিলানী বলেন, দীর্ঘ ১৭ বছর মানুষের বাকস্বাধীনতা ছিলো না। ভোটের অধিকার ছিলো না। সাধারণ মানুষ তাঁদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত ছিলো। সে কারণে এই টুঙ্গিপাড়ায় আমরা আমাদের রাজনৈতিক চর্চাটা করতে পারিনি। সঠিকভাবে রাজনৈতিক চর্চাটা করতে পারলে জনসমর্থনের দিক থেকে কারা ভারী, কারা বেশি, কারা কম, আপনারা বিচার করতে পারতেন। আমার গণতন্ত্র, আমার সংবিধান আমাকে যে অধিকার দিয়েছে, তা থেকে আমরা বঞ্চিত ছিলাম। তিনি বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার একটি সফল গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। বিএনপি একটি নির্বাচনমুখী গণতান্ত্রিক রাজনৈতিক দল। এই দলের গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত রাখতে দীর্ঘদিন পর আগামীকাল সোমবার (৩০ জুন) বৃহৎ পরিসরে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনে উপস্থিত থাকবেন বিএনপি’র ভাইস-চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, বিএনপি’র ঢাকা-বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ও খন্দকার মাশুকুর রহমান সহ কেন্দ্রীয় অন্যান্য নেতৃবৃন্দ। সম্মেলনকে সফল করতে তিনি সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

সংবাদ-সম্মেলনে আবুল খায়ের, শেখ সালাউদ্দীন আহম্মেদ, যুগ্ম-আহবায়ক মনিরুজ্জামান বাবু, পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক মোল্লা, মো. নাসির উদ্দিন, সামচুল হক, শেখ জিল্লাল হোসেন, যুবদলের সভাপতি মোক্তার হোসেন, ছাত্রদলের সাধারণ সম্পাদক রহিম সহ উপজেলা ও পৌর বিএনপি’র স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho