1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা গোপালগঞ্জে ১৬ জুলাই ঘিরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত আমরা সকলে মিলে একটি সুন্দর মুকসুদপুর গড়ে তুলবো: এমপি সেলিমুজ্জামান বাইউস্ট- এর কোয়ালিটি অ্যাশিউরেন্স কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় সাংবাদিক মনিরুজ্জামান জুয়েল -এর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ভুক্তভোগী ঠিকাদারের সংবাদ সম্মেলন

কাশিয়ানীতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য সেজে প্রতারণার অভিযোগে এক প্রতারক আটক

  • Update Time : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ২২৯ Time View

কাশিয়ানীতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য সেজে প্রতারণার অভিযোগে এক প্রতারক আটক
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের অন্তর্গত নাওড়া, আরপাড়া গ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য পরিচয়ে প্রতারণার অভিযোগে একজন প্রতারককে স্থানীয় জনতা আটক করে।

২৯ জুন ২০২৫ তারিখ রাত আনুমানিক ২ ঘটিকার সময়ে ফয়সাল আহমেদ (৩৩), পিতা- নূর ইসলাম, ঠিকানা- মেহেরপাড়া, নরসিংদী, নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর একজন ওয়ারেন্ট অফিসার হিসেবে পরিচয় দিয়ে স্থানীয় নায়ন মিয়ার কন্যাকে আনুমানিক একমাস পূর্বে বিয়ে করে। বিয়ের সময় সে একটি সেনাবাহিনীর পরিচয়পত্রের সফট কপি প্রদর্শন করেছিল। আজ সে শ্বশুরবাড়িতে এলে আর্থিক লেনদেন সংক্রান্ত একটি বিরোধের সৃষ্টি হয় এবং উক্ত ভুয়া ওয়ারেন্ট অফিসার এর বাক্যালাপে স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি করে। পরে স্থানীয় জনগণ তাকে আটক করে।

ঘটনার সংবাদ পেয়ে কাশিয়ানী আর্মি ক্যাম্প থেকে একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ব্যক্তি তার পরিচয় গোপন করেছে এবং সেনাবাহিনীর পরিচয় প্রদানের মাধ্যমে বিয়ে করেছে বলে জানা যায়। সেনাবাহিনীর দলটি কাশিয়ানী থানার পুলিশের সম্মিলিত উদ্যোগে উক্ত ব্যক্তিকে আটক করে কাশিয়ানী সেনা ক্যাম্পে নিয়ে আসে এবং পরবর্তীতে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাশিয়ানী থানার পুলিশের কাছে হস্তান্তর করে।
উল্লেখ্য
আটককৃত ব্যক্তির কাছ থেকে নিম্নোক্ত জিনিসপত্র উদ্ধার করা হয়েছে—

মোবাইল ফোন: ২টি
সিম কার্ড: ৬টি
নগদ অর্থ: ৩৮,৮২০/- টাকা।
স্বর্ণালঙ্কার: ৮ ভরি, ৪ আনা, ২ রতি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho