1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

গোবিপ্রবি’র বাংলা শিক্ষকের পদন্নোতিতে ফুঁসে উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ

  • Update Time : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৩৮৯ Time View

গোবিপ্রবি’র বাংলা শিক্ষকের পদন্নোতিতে ফুঁসে উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাকিয়া সুলতানা মুক্তাকে সহযোগী অধ্যাপক হিসাবে পদোন্নতি দেয়ায় ফুঁসে উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গোবিপ্রবি শাখার নেতৃবৃন্দ। বাংলা বিভাগের ওই শিক্ষকের বিরুদ্ধে তাদের অভিযোগ, তিনি পতিত স্বৈরাচারী আওয়ামী সরকারের দোসর ছিলেন। তিনি ২০২৪ সালের ৫ আগষ্ট তৎকালীন আওয়ামী সরকারের পক্ষে ছাত্র-জনতার শান্তি পূর্ণ আন্দোলন চলাকালে প্রকাশ্যে হুমকি দেয়াসহ তাছ্যিল্য ও হীন আচরণে লিপ্ত ছিলেন। তিনি শিক্ষাঙ্গনকে রাজনীতির হাাতিয়ার বানিয়েছেন।তাকে পুরষ্কৃত করা মানে জাতীয় মূল্যবোধের সাথে,নৈতিকতার সাথে এবং সমগ্র ছাত্র সমাজের সাথে তামাশা করা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ জাকিয়া সুলতানা মুক্তার পদোন্নতি পুনর্বিবেচনা করা, তার আচরন তদন্তের আওতায় নেয়া এবং বিশ্ববিদ্যালয়ে পদন্নোতি স্বচ্ছ, নিরপেক্ষ ও ন্যায্যতার সাথে পরিচালনার দাবী জানিয়ে লিখিত বিবৃতি দিয়েছেন।
এ ব্যাপারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গোবিপ্রবি শাখার আহ্বায়ক বেলাল হোসেন আরিয়ান বলেন, রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট শিক্ষককে পুরস্কৃত করা মানে শিক্ষাঙ্গনে পক্ষপাতকে উৎসাহ দেওয়া। আমরা এই প্রমোশনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করেছি। বাংলা বিভাগের শিক্ষক জাকিয়া সুলতানা মুক্তার প্রমোশন প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho