1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

কোটালীপাড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের দাফন সম্পন্ন

  • Update Time : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৩৪৭ Time View

কোটালীপাড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের দাফন সম্পন্ন

কে এম সাইফুর রহমান, 
নিজস্ব প্রতিনিধিঃ 

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৭১’এর রনাঙ্গন খ্যাত হেমায়েত বাহিনীর অকুতোভয় সৈনিক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মুন্সির রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। সে কোটালীপাড়া উপজেলার হিরণ গ্রামের মৃত আবুল কাশেম মুন্সির ছেলে। 
গতকাল রোববার (৬ জুলাই) সন্ধায় ঢাকার একটি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। ঐদিন বাদ এশা মিরপুর ১নং সেক্টরের রাইন খোলা জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের প্রথম জানাযা অনুষ্ঠিত হয়।

আজ সোমবার (৭ জুলাই) সকাল ১০ টায় নিজ গ্রাম হিরণের বাড়ীতে তার দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবর স্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে। 

এ সময় কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) মাসুম বিল্লাহ ও থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদের নেতৃত্বে একদল চৌকশ পুলিশ গার্ড অব অনার প্রদান করেন তাকে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা ও এক ছেলে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho