1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে আগামী ১০ দিনের মধ্যে শহরের খাল পরিষ্কারের ঘোষণা জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামানের কোটালীপাড়ায় জমি সংক্রান্তে বিরোধের জেরে হাসপাতালে ভর্তি রোগীকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ গোপালগঞ্জে সদর উপজেলার ১৭ নং কাঠি ইউনিয়নে ডা. কে এম বাবরকে সংবর্ধনা। গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে গোপালগঞ্জ জেলা পুলিশের মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন গোপালগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বধ্যভূমির স্মৃতিস্তম্ভের বেদীতে জেলা প্রশাসন সহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা মুকসুদপুরে নানা কর্মসূচির আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও আর্থিক স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে – এমপি সেলিমুজ্জামান সেলিম মুকসুদপুরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা মোঃমুঈনুল ইসলাম শুভ ঃ

লেখক ফোরাম’র দুই দশক উদযাপনে দুই দিন ব্যাপী নানা আয়োজনে সুশীল সুন্দর মানুষেরা” বুদ্ধিবৃত্তিক চর্চায় লেখক ফোরাম অসাধারণ কাজ করে যাচ্ছে

  • Update Time : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১২৭ Time View

লেখক ফোরাম’র দুই দশক উদযাপনে দুই দিন ব্যাপী নানা আয়োজনে সুশীল সুন্দর মানুষেরা” বুদ্ধিবৃত্তিক চর্চায় লেখক ফোরাম অসাধারণ কাজ করে যাচ্ছে

ফরিদগঞ্জ প্রতিনিধিঃ নানা আয়োজনে ফরিদগঞ্জ লেখক ফোরাম দুই দশক উদযাপন করে। দুই দিন ব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিলো- চিত্রাঙ্কন প্রতিযোগীতা, পুরস্কার বিতরণ, কেক কাটা, বৃক্ষ বিতরণ, ফল উৎসব, সংগঠনের প্রকাশনা ‘মানচিত্র’র মোড়ক আন্মোচন ও আলোচনা সভা।
গত শুক্রবার (৪ জুলাই ২০২৫) ও রোববার (৬ জুলাই ২০২৫) আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠানগুলো সম্পন্ন হয়। শুক্রবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠান চলে। শুরুতে ছিলো শিশু কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বিকালে শিশু কিশোর এবং লেখক ফোরাম কর্তৃপক্ষকে নিয়ে কেক কাটেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.আর.এম জাহিদ হাসান। এ সময় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘বুদ্ধিবৃত্তিক চর্চায় লেখক ফোরাম এক অন্যন্য নাম। সংগঠনটি বেশ কিছু অসাধারণ কাজ করেছে। সুন্দর ভবিষ্যৎ গড়তে শিশুদের গড়ে তুলছে সংগঠনটি। মফস্বলে থেকে ধারাবাহিক কাজের মাধ্যমে একটি সংগঠনকে ২০ বছর ধরে রাখা অনেক কঠিন কাজ। যোগ্য নেতৃত্ব ছাড়া এটা সম্ভব না।’
ফরিদগঞ্জ লেখক ফোরাম’র সাধারণ সম্পাদক তারেক রহমান তারু’র সঞ্চালনায়, সভাপতি ফরিদ আহমেদ মুন্নার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আফতাব আহম্মেদ ও ওয়ালীউল্লাহ, বিশিষ্ট ব্যাংকার ও সমাজসেবক হাবিবুর রহমান রুবেল, ফরিদগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও ফরিদগঞ্জ লেখক ফোরাম প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম ফরহাদ, চাঁদপুর সাহিত্য পরিষদের নবনির্বাচিত সভাপতি ম.নুরে আলম পাটোয়ারী ও সাধারণ সম্পাদক সুমন কুমার দত্ত। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি কে.এম নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মহসিন হাসান শুভ্র, রাবেয়া আক্তার, উপদেষ্টা মোস্তফা কামাল মুকুল, বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি হাসানুজ্জামান, সাংগঠনিক সম্পাদক ও এশিয়ান টিভির জেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম, সাবেক সহ-সভাপতি ইয়াছিন দেওয়ান, সদস্য ইয়াছিন পালোয়ান প্রমুখ।
২য় দিনের অনুষ্ঠান শুরু হয় রোববার (৬ জুলাই ২০২৫) সকাল ১১ টায়। সভাপতি ফরিদ আহমেদ মুন্নার স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এরপর প্রয়াত উপদেষ্টা উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান এম.এ মতিন ও সদস্যদের রুহের মাগফেরাত এবং অসুস্থ সদস্যদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন প্রতিষ্ঠাকালিন সভাপতি কে.এম নজরুল ইসলাম। দোয়া অনুষ্ঠানের পর সংগঠনের নিয়মিত প্রকাশনা ‘মানচিত্র’র মোড়ক উন্মোচন করা হয়। যুগ্ম সাধারণ সম্পাদক বাঁধন কুমার শীল এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাব সভাপতি মামুনুর রশিদ পাঠান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো. ফাহিম হাসান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাডভোকেট বেলাল হোসেন। সিনিয়র সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাকালিন সভাপতি কে.এম নজরুল ইসলাম, বিতার্কিক ফয়সাল তাহসান, সাবেক প্রকাশনা বিষয়ক সম্পাদক আবু সালেহ মো. বারাকাত। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি পাভেল আল ইমরান, সাবেক সাধারণ সম্পাদক রাবেয়া আক্তার, বর্তমান কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন। গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত কলেজের শিক্ষক এমদাদ প্রমুখ।
আলোচনা শেষে হাঁড়ি ভাঙ্গা, মহিলাদের বালিশ বদল এবং শিশুদের চিত্রাঙ্কণ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিগণ। এসময় সবার হাতে পরিবেশ বান্ধব গাছের চারা তুলে দেওয়া হয়। পরিশেষে ফল উৎসবের মাধ্যমে দুই দিন ব্যাপী অনুষ্ঠানমালার পরিসমাপ্তি হয়। অনুষ্ঠানে সংগঠনের সকল স্তরের সদস্য উপস্থিত হয়ে দিনটিকে স্মরনীয় করে রাখেন।

ক্যাপশন : ফরিদগঞ্জ লেখক ফোরাম’র দুই দশক উদযাপন অনুষ্ঠানের প্রথম দিনের প্রধান অতিথি সহকারী কমিশনার (ভূমি) শিশু কিশোরদের নিয়ে কেক কাটছেন। সংগঠনের নিয়মিত প্রকাশনা ‘মানচিত্র’র মোড়ক উন্মোচন, বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিরা। চিত্রাঙ্কন করছেন শিশুরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho