1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা গোপালগঞ্জে ১৬ জুলাই ঘিরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত আমরা সকলে মিলে একটি সুন্দর মুকসুদপুর গড়ে তুলবো: এমপি সেলিমুজ্জামান বাইউস্ট- এর কোয়ালিটি অ্যাশিউরেন্স কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় সাংবাদিক মনিরুজ্জামান জুয়েল -এর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ভুক্তভোগী ঠিকাদারের সংবাদ সম্মেলন

গোপালগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান

  • Update Time : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ২৯১ Time View

গোপালগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জে সপ্তাহব্যাপী (৯–১৫) বৃক্ষ মেলা শুরু হয়েছে।

“পরিকল্পিত বনায়ন করি — সবুজ বাংলাদেশ গড়ি” – এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে স্থানীয় পৌর পার্কে বুধবার (৯ জুলাই) দুপুরে ফিতা কেটে সপ্তাহব্যাপী এ বৃক্ষ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান।

পৌর পার্কে তিনি একটি গাছের চারাও রোপন করেন। বৃক্ষ মেলায় মোট ২০টি স্টলে বিভিন্ন প্রজাতির বনজ, ফলদ ও ঔষধিগুণ সমৃদ্ধ গাছের চারা প্রদর্শন ও বিক্রয় করা হচ্ছে।

এর আগে বৃক্ষ মেলা-২০২৫ উদযাপন উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পুনরায় সেখানে ফিরে শেষ হয়।

পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান। এরপর পর তিনি আলোচনা সভায় অংশ নেওয়া সকল শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির বনজ ও ফলদ চারা বিতরণ করেন।

এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) ও গোপালগঞ্জ পৌর প্রশাসক বিশ্বজিৎ কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ড. মোঃ রুহুল আমিন সরকার, গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আঃ কাদের সরদার, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আতাউর রহমান, সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা মোস্তফা আল হোসাইন, গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার, গোপালগঞ্জ বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিবেকানন্দ মল্লিক সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho