1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফরিদগঞ্জে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি সকল ভেদাভেদ ভুলে উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ইউজিসির প্রশিক্ষণে মেধা তালিকায় প্রথম হলেন গোবিপ্রবির মার্কেটিং বিভাগের শিক্ষক মোহাম্মদ ফারুক গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. সিপন ভূঁইয়াকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত মুক্তিযোদ্ধাদের সাথে সেলিমুজ্জামান সেলিমের মতবিনিময় সভা উন্নয়নের স্বার্থে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান সেলিমুজ্জামানের গোপালগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা রিটার্নিং অফিসার ও পুলিশ সুপার গোপালগঞ্জে ২৩ কেজি গাঁজাসহ দুই সহোদর মাদক ব্যবসায়ী আটক

দুর্বৃত্তের হামলায় নিহত গৌতমের পরিবারের পাশে দাঁড়ালেন গোপালগঞ্জ-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি- প্রার্থী মাওলানা আব্দুল হামিদ

  • Update Time : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৮৫ Time View

দুর্বৃত্তের হামলায় নিহত গৌতমের পরিবারের পাশে দাঁড়ালেন গোপালগঞ্জ-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি- প্রার্থী মাওলানা আব্দুল হামিদ

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

দুর্বৃত্তদের হামলায় নিহত গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় জে কে এম বি মল্লিক উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরী গৌতম গাইন (৩৫) এর পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গোপালগঞ্জ-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী, মাওলানা আব্দুল হামিদ।

রোববার (১৩ জুলাই) সকা‌লে শতাধিক নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি নিহত গৌতম গাইনের বা‌ড়ি‌তে যান ও তার প‌রিবা‌রের সাথে সাক্ষাৎ করে শোকাহত পরিবারের সকলকে শান্তনা দেন এবং সহমর্মিতা প্রকাশ করেন। স্ত্রী মিলি বৈরাগী, মে‌য়ে সাগত গাইন ও ছেলে অনন্ত গাইনের পাশে থেকে আইনের সকল সহযোগিতা ক‌রে যাবেন বলে আশ্বাস দি‌য়ে‌ছেন তিনি।

এ সময় তিনি বলেন, দেশে এভাবে আর কেউ যে‌নো পিতা- হারা না হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে এরকম নৃশংস হত্যাকাণ্ড আর বাংলাদেশে ঘটবে না ইনশাআল্লাহ। আমরা গৌতম গাইনের পরিবারের পাশে থেকে সকল প্রকারের আইনের সহযোগিতা করে যাবো।

উপস্থিত সংবাদকর্মীদের মাওলানা আব্দুল হামিদ বলেন, আপনারাও পুলিশের পাশাপাশি অনুসন্ধান করে প্রকৃত অপরাধীদের মুখোশ উন্মোচন করে তা মিডিয়াতে ছড়িয়ে দিন।।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গোপালগঞ্জ জেলা শাখার সেক্রেটারী আল-মাসুদ খান, জামায়াতে ইসলামী জলিরপাড় ইউনিয়ন শাখার সভাপতি ফকির মিরাজ আলী শেখ, ননীক্ষীর ইউনিয়ন শাখার সভাপতি জাহিদুর রহমান, রাসেল শেখ সহ জামায়াতে ইসলামীর জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শতাধিক নেতৃবৃন্দ।

গৌতম গাইন কর্মস্থলে দায়িত্ব পালনরত অবস্থায় গত বুধবার (৯ জুলাই) রাত আনুমানিক ৯:৩০ মিনিটে নিখোঁজ হন। শুক্রবার আনুমানিক দুপুর ১ টায় মাদারীপুর-গোপালগঞ্জ বিল রুট ক্যানেল (নদী) থেকে তার লাশ উদ্ধার করে গোপালগঞ্জ সদরের বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্র।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho