1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

গোপালগঞ্জে এসএসসি পরীক্ষায় রাবেয়া-আলী গার্লস স্কুল এন্ড কলেজের ঈর্ষান্বিত সাফল্য

  • Update Time : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ২৫৮ Time View

গোপালগঞ্জে এসএসসি পরীক্ষায় রাবেয়া-আলী গার্লস স্কুল এন্ড কলেজের ঈর্ষান্বিত সাফল্য

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

এসএসসি-২০২৫ পরীক্ষায় ঈর্ষান্বিত সাফল্য অর্জন করায় গোপালগঞ্জের স্বনামধন্য রাবেয়া-আলী গার্লস স্কুল এন্ড কলেজের “এ” প্লাস প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান গোপালগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এক আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি। এ সময় জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান সকল শিক্ষার্থীদেরকে মনোযোগ দিয়ে লেখাপড়া শিখে মানবিক মানুষ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার উদাত্ত আহবান জানান।

এ সময় রাবেয়া-আলী গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তানিয়া খান সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা রাখায় এ প্রতিষ্ঠান এর আগেও ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছিলো। চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে ৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।
এর মধ্যে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৯ জন, ‘এ’ পেয়েছে ২০ জন, ‘এ-মাইনাস’ পেয়েছে ১৪ জন, ‘বি’ পেয়েছে ৫ জন এবং ‘সি’ পেয়েছে ২ জন শিক্ষার্থী। এই ফলাফল কেবল সংখ্যা নয়, বরং এটি একটি ধারাবাহিক সাফল্যের প্রতিফলন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho