1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় সেলিমুজ্জামান সেলিমের শোকবার্তা

  • Update Time : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ২৫৩ Time View

মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় সেলিমুজ্জামান সেলিমের শোকবার্তা
মুকসুদপুর( গোপালগঞ্জ) প্রতিনিধি
আজকের দিনটি জাতির ইতিহাসে শোকাবহ অধ্যায় হয়ে থাকবে। সোমবার ২১ জুলাই রাজধানীর মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে ঘটে যাওয়া ভয়াবহ ও মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় যে অকাল প্রাণহানি ও আহত হওয়ার সংবাদ আমরা পেয়েছি, তা নিঃসন্দেহে হৃদয়বিদারক, বেদনাদায়ক ও জাতির জন্য গভীর শোকের বিষয়।

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এই ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
তিনি বলেন,“আজকের এই দুর্ঘটনা কেবল কয়েকটি প্রাণ হারানোর ঘটনা নয়, বরং এটি একটি পরিবারের, একটি শিক্ষাঙ্গনের এবং সমগ্র জাতির হৃদয়ে রক্তক্ষরণ। এই শোক ভাষায় প্রকাশ করার নয়। আমি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁদের শোকাহত পরিবার, স্বজন ও সহপাঠীদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

দেশব্যাপী এই শোকের মুহূর্তে সেলিমুজ্জামান সেলিম “সকলকে ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান এবং সকল রাজনীতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে একসাথে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।”
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho