1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

মুকসুদপুরের বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গভর্নিং বডির সভা অনুষ্ঠিত মুকসুদপুর গোপালগঞ্জ প্রতিনিধিঃ

  • Update Time : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৪৮১ Time View

মুকসুদপুরের বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গভর্নিং বডির সভা অনুষ্ঠিত
মুকসুদপুর গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগন্জের মুকসুদপুরের বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের গভর্নিং বডির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ০৩ আগস্ট) মুকসুদপুরের বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উচ্চ মাধ্যমিক
বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি ও
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির
জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিশির কুমার মন্ডল।
আলোচনায় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম, ছাত্রছাত্রীদের নিয়মিত উপস্থিতি, পরিস্কার-পরিচ্ছন্নতা, পরীক্ষার সময়সূচি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এছাড়াও, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার উপর গুরুত্বারোপ এবং অভিভাবকদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির বিষয়েও বিভিন্ন মতামত উপস্থাপন করা হয়।

উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম
তাঁর বক্তব্যে বলেন, “এই বিদ্যালয়ের শিক্ষা ও পরিবেশ উন্নয়নে আমরা সবাই মিলে একসাথে কাজ করব। শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে।”
সভা শেষে উপস্থিত সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্ত ঘোষণা করা হয়।

#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho