1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফরিদগঞ্জে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি সকল ভেদাভেদ ভুলে উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ইউজিসির প্রশিক্ষণে মেধা তালিকায় প্রথম হলেন গোবিপ্রবির মার্কেটিং বিভাগের শিক্ষক মোহাম্মদ ফারুক গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. সিপন ভূঁইয়াকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত মুক্তিযোদ্ধাদের সাথে সেলিমুজ্জামান সেলিমের মতবিনিময় সভা উন্নয়নের স্বার্থে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান সেলিমুজ্জামানের গোপালগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা রিটার্নিং অফিসার ও পুলিশ সুপার গোপালগঞ্জে ২৩ কেজি গাঁজাসহ দুই সহোদর মাদক ব্যবসায়ী আটক

আগামী নির্বাচনে দেশনেত্রী খালেদা জিয়ার মনোনীত প্রার্থীকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত করবেন – বিএনপি নেতা সেলিমুজ্জামান

  • Update Time : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৩১৮ Time View

আগামী নির্বাচনে দেশনেত্রী খালেদা জিয়ার মনোনীত প্রার্থীকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত করবেন
– বিএনপি নেতা সেলিমুজ্জামান

মুকসুদপুর(গোপালগঞ্জ)প্রতিনিধিঃ

আগামী নির্বাচনে দেশনেত্রী খালেদা জিয়ার মনোনীত প্রার্থীকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত করবেন। এজন্য আমাদেরকে সর্বপ্রথমে যে কাজটি করতে হবে তাহলো আমাদের সংগঠনকে সুসংগঠিত করতে হবে। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। সাধারণ মানুষকে নিয়ে খালেদা জিয়ার দলকে শক্তিশালী করতে হবে।

পতিত ফ্যাসিস্ট এ দেশ থেকে পালিয়ে গেছে। এদেশের মানুষের আজ মুক্তভাবে, স্বাধীনভাবে কথা বলার সুযোগ হয়েছে।

৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবসের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে মুকসুদপুর উপজেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র‌্যালি শেষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতায়
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এসব কথা বলেন।

মঙ্গলবার (৫ আগস্ট) গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের ইতিহাসে গুরুত্বপূর্ণ দিন ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবসের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে মুকসুদপুর উপজেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র‌্যালির আয়োজন করে মুকসুদপুর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন।
র‌্যালিটি মুকসুদপুরের কমলাপুর ব্রীজ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুকসুদপুর সোনালী ব্যাংক মোড়ে শেষ হয়।
সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মিন্টু, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সোহরাব হোসেন, সহ সভাপতি মুন্নু মুন্সি, আব্দুল আউয়াল ফকির, মসহবুবুল আলম হিরু, সিনিয়র যুগ্ম সম্পাদক শাহীনুর রহমান মুন্সী, সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম, ননী গোপাল মন্ডল, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, উপজেলা
যুবদলের আহবায়ক আসাদ শিকদার, সদস্য সচিব মাহফুজ হাসান, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান স্বপন, পৌর যুবদলের আহবায়ক সাইফুজ্জামান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান বিপ্লব, সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সি, যুগ্ম আহবায়ক মোস্তফা গাজী, নাঈম শেখ,
উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রুইন, সাধারণ সম্পাদক জোবায়ের মাতুব্বর, পৌর ছাত্রদলের সভাপতি আশিক মুন্সী, সাধারযন সম্পাদক শাকিল শরীফ, সাংগঠনিক সম্পাদক অন্তর বিশ্বাস, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সী, সাধারণ সম্পাদক মহাসিন মোল্যা, সিনিয়র যুগ্ম সম্পাদক সাকিবুর রহমান দীপুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। র‌্যালিতে ব্যাপক জনসমাগম ছিল চোখে পড়ার মতো।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho