1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

গোপালগঞ্জে বিএনপির বিজয় র‍্যালি অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৩২১ Time View

গোপালগঞ্জে বিএনপির বিজয় র‍্যালি অনুষ্ঠিত

রিকি শেখ গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :

গোপালগঞ্জে আওয়ামী ফ্যাসিবাদী পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপ‚র্তি উপলক্ষ্যে বিজয় র‌্যালী করেছে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার দুপুরে জেলা শহরের লঞ্চঘাট এলাকার গোলচত্ত্বর থেকে একটি বিজয় র‌্যালী বের করে বিএনপির নেতাকর্মীরা। র‌্যালীটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওই একই স্থানে এসে শেষ হয়। এ বিজয় র‌্যালীতে জেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলসহ সকল ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

এর আগে জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট কাজী আবুল খায়ের, সদস্য ডা. কে এম বাবর, অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম তৌফিক, জিয়াউল কবির বিপ্লব, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ হোসেন হিরা, সদস্য সচিব মাহমুদ হাসান, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপ্টন, সাধারন সম্পাদক রাশেকুজ্জামান পলাশ, জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বক্তব্য রাখেন।
ছাত্র-জনতার গনঅভ্য্থুানে সৈরাশাসক শেখ হাসিনার সরকারে পতন হয়েছিল। এর মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে আসে। একটি দল ফ্যাসিস্টদের সাথে নিয়ে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এসব ষড়যন্ত্র মোকাবেলার জন্য সকল নেতাকর্মীকে প্রস্তুত থাকার আহবান জানান সমাবেশের বক্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho